বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধির নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক সংস্কার করতে সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) সকালে ঘণ্টাব্যাপী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার মঙ্গলবার (১ অক্টোবর) রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সড়কটি সংস্কার করেন। মঙ্গলবার সকালে সরদার গোষ্ঠীর জুয়েল তার সিএনজি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে ১০ টাকা দাবি করেন সড়ক মেরামতের খরচ হিসেবে।

এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সংঘর্ষ ঠেকাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর