বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বসছেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার (৫ অক্টোবর)। এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।

সম্প্রতি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করে অন্তর্র্বতী সরকার। ১ অক্টোবর থেকে তাদের কাজ শুরুর কথা ছিল। তবে এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নেয়, আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। পরে এসব কমিটি কাজ শুরু করবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আগামী ১ অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার। আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।

সেদিন তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কবে বসবেন সেটা শিগগির জানানো হবে। আজ তিনি সেই দিনক্ষণ জানালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর