বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৫৩ শতাংশ ভোটার মনে করেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুবছর হওয়া উচিত : জরিপ

প্রতিনিধির নাম / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
৫৩ শতাংশ ভোটার মনে করেন অন্তর্র্বতী সরকারের মেয়াদ দুবছর হওয়া উচিত : জরিপ

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করেছে অন্তর্র্বতীকালীন সরকার। এই সরকারের মেয়াদ কত দিন হতে পারে সেটা নিয়ে বিতর্কের মধ্যে একটি জরিপে উঠে এসেছে সাধারণ ভোটারদের ভাবনা। সেই জরিপের ফলাফল অনুযায়ী, ৫৩ শতাংশ ভোটার এই সরকারের মেয়াদ দুই বছর বা তার চেয়ে কম হওয়া উচিত বলে মনে করেন। আর ৪৭ শতাংশ ভোটার চান মেয়াদ তিন বছর বা এর চেয়ে বেশি হোক। নর্থ সাউথ ইউনির্ভাসিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভরনেন্স (এসআইপিজি) পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক একটি জাতীয় জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।

জরিপ সম্পর্কে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগের ১৭টি জেলায় মোট এক হাজার ৮৬৯ জনের উপর এই জরিপ করা হয়। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ। এই জরিপের উত্তরদাতাদের বৃহত্তম অংশ (৬৩ শতাংশ) মধ্যবয়সী যাদের বয়স ২৮ থেকে ৫০ বছর। ২২ শতাংশ জেনারেশ জেড (১৮-২৭) এবং ১৪ শতাংশের বয়স ৫০ বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরদাতাদের ৫৪ শতাংশ শহর অঞ্চল এবং ৪৬ শতাংশ গ্রামীণ অঞ্চলের।

জরিপের ফলাফল তুলে ধরে বলা হয়, উত্তর দাদাদের প্রায় ৫৩ শতাংশ মনে করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত। যেখানে ৪৭ শতাংশ মনে করেন এই অন্তবর্তীকালীন সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে।
এই জরিপে উত্তরদাতাদের ৪৬ শতাংশ রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত আর ৫৪ শতাংশ মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ৯৬ শতাংশ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করে। ৪৬ শতাংশ বিশ্বাস করে সংবিধানের উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন এবং ১৬ শতাংশ সম্পূর্ন নতুন সংবিধানের পক্ষে তাদের মত জানিয়েছেন।

গবেষণার তথ্যে আরও বলা হয়, নাগরিকদের অন্তর্ভুক্ত করা গেলে সরকারের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপর নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সচিব ড.বদিউল আলম মজুমদার বলেন, একটা বিষয় সুস্পষ্টভাবে মানুষের উপলব্ধিতে ছিল সেটি হলো বিচার। যারা এত বছর থেকে সকল অন্যায় করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারী অপরাধ করেছে, আর্থিক অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে তাদের বিচারের কথা অনেকে সুস্পষ্টভাবে বলছেন। অনেকের মনেও ছিলো। মানুষ নির্বাচনী সংস্কার চায় যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, এটিকে নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হল কারিগরি কিছু সুপারিশ করা। আমি যেই কমিশনের সাথে যুক্ত সেই কমিশনের কাজ হবে কিভাবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায়। তার কিছু টেকনিক্যাল সলিউশন আমাদের অভিজ্ঞতার আলোকে, বাইরের অভিজ্ঞতার আলোকে এবং জনগণের সাথে বা বিভিন্ন স্টোক হোল্ডারের সাথে আলোচনা করে কি কি আইন পরিবর্তন করা দরকার, নির্বাচনী ব্যবস্থার সাথে যেসব প্রতিষ্ঠান জড়িত আছে তাদের কি কি পরিবর্তন দরকার, সাংবিধানিক কি কি সংস্কার দরকার এগুলো সম্পর্কে আমরা সুপারিশ দিতে পারি। আমরা আশা করছি আমাদের সুপারিশ পাওয়ার পর সরকার রাজনৈতিক দলের সাথে বসে একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে এবং একটি রোডম্যাপ সৃষ্টি হবে ও নির্বাচনের সময়কাল নির্ধারিত হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- এসআইপিজির উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিন মুর্শিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর