সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মন ভরে খেলেও যেসব খাবারে ওজন বাড়ে না

প্রতিনিধির নাম / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
মন ভরে খেলেও যেসব খাবারে ওজন বাড়ে না

ডায়েট করতে গিয়ে মন মতো খাবার খাওয়া মানা। সামনে অনেক খাবার কিন্তু চাইলেও আপনি খেতে পারছেন না। মন ভরে খেতে না পারার কষ্ট নিয়েই দিন পার করছেন। তবে আজকে আপনাদের এমন কিছু খাবারের সঙ্গে পরিচয় করাবো যে গুলো মন ভরে খেলেও ওজন বাড়বে না। তাই খেতে পারেন যতখুশি।

চলুন জেনে নেই কোন সে খাবার-

পপকর্ন

সিনেমা দেখতে গিয়ে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকের। তবে কেউ কেউ ওজন বাড়ার ভয়ে খেতে চান না। কিন্তু আপনি পপকর্ন বা ভুট্টার খই নি:সন্দেহে খেতে পারেন। কম ক্যালরি, স্বাস্থ্যকর ও আঁশসমৃদ্ধ হওয়ায় পপকর্ন আপনার ওজন কমাতে সাহায্য করবে। যারা কম কার্ব ডায়েট অনুসরণ করেন, তাদের জন্যও এটি চমৎকার খাবার। ভুট্টার খইয়ে পলিফেনল আর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা হার্ট ভাল রাখে।

গ্রিক ইয়োগার্ট

গ্রিক ইয়োগার্টে ক্যালোরি থাকলেও তার পরিমাণ খুবই কম হয়। ১০০ গ্রামে প্রায় ৫৯ ক্যালরি থাকে। এর পাশাপাশি প্রোটিনও রয়েছে ভাল মাত্রায়। শরীরে প্রোটিনের পর্যাপ্ত জোগান দিতে এই খাবার খেতে পারেন। এতে ওজন বাড়ার ভয় নেই।

চিয়া পুডিং

মিষ্টি খেতে অনেকেই বেশ পছন্দ করেন। কিন্তু ওজন বাড়ার ভয়ে খেতে পারেন না। তাদের জন্য রয়েছে চিয়া বীজ দিয়ে বানানো পুডিং। দুধ দিয়ে বানানো এই পুডিং স্বাস্থ্যকর তো বটেই, একসঙ্গে সুস্বাদুও। আবার চিয়া ওজন কমাতে সক্ষম। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ক্যালোরি কম প্রোটিনও আছে। তাই খেতে পারেন ইচ্ছ মতো।

ছোলা

বিকেলের নাস্তায় ছোলা খেতে অনেকেই পছন্দ করেন। সেক্ষেত্রে খেতে পারেন ছোলা সেদ্ধ। ছোলার সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো, পুদিনা পাতা, ধনে পাতা দেওয়া ছোলা যেমন সুস্বাদু, তেমন উপকারীও। তাই নিশ্চিন্তে খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর