সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পেঁয়াজে গজাবে চুল, হবে ঘন কালো ও মজবুত!

প্রতিনিধির নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : October 4, 2024
পেঁয়াজে গজাবে চুল, হবে ঘন কালো ও মজবুত!

চুল কি পাতলা হয়ে গেছে? কিংবা পড়ে যাচ্ছে? তাহলে পেঁয়াজের রস ব্যবহার করুন। অল্প দিনেই ফল পাবেন হাতেনাতে! শুধু জানতে হবে, চুলের সমস্যায় পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করতে হবে।

দিনে ১০০ পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়। কিন্তু সমস্যা দেখা যায় তখনই, যখন চুল পড়ার পর আর নতুন করে চুল ওঠে না বা অত্যাধিক চুল পড়তে থাকে।

চুল পড়া বন্ধ করার জন্য অনেকেই নানা পদ্ধতি অনুসরণ করেন। কেউ কেউ দামি দামি পণ্য ব্যবহার করেও সুফল পান না। কিন্তু রান্নাঘরেই রয়েছে সমাধান! পেঁয়াজ দিয়েই এ সমস্যা সমাধান যখন করা সম্ভব। কীভাবে ব্যবহার করবেন জানেন? ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬-ও আছে। এ ছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে। তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আর তাই স্বাস্থ্য ভালো থাকলে আপনার চুলও ভালো থাকবে।

শুধু তাই নয়, চুলের যত্নে নানাভাবেই উপকার করে পেঁয়াজের রস। চুলের নানা সমস্যা দূর করতে এই উপাদান দারুণ কার্যকরী। এটি চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, চুলে খুশকির সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়! এ উপকারিতা পেতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন ৩ ভাবে।

সরাসরি পেঁয়াজের রস লাগানো

প্রথমেই একটি বড় পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সেটি পেস্ট বানিয়ে বা জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নেয়া যেতে পারে। পরে পেঁয়াজের রস একটি পাত্রে নিয়ে সেখান থেকে ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আঙুলে সামান্য চাপ দিয়ে মাসাজ করতে হবে। এই মাসাজে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। চুল ভালো থাকে। বাকি রস চুলে লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে এক থেকে দুবার পেঁয়াজের রস চুলে লাগালে চুল পড়া কমবে। বাড়বে চুলের ঘনত্ব।

অ্যালোভেরা জেলের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ

অ্যালোভেরা জেল চুলের রুক্ষ ভাব কমায়। চুল খুব ভালো রাখে। পেঁয়াজের রসের সঙ্গে মিশ্রণ করে চুলে লাগালে দারুণ ফল মিলবে। এজন্য একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ও তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। এরপর স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে দিন। এবার ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগাতে পারলে দারুণ ফল পাবেন হাতেনাতে।

পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রসের মিশ্রণ

খুশকির সমস্যা দূর করতে খুব কাজ করে লেবুর রস। স্ক্যাল্প পরিষ্কার রাখতে পেঁয়াজের রস ও লেবুর রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এজন্য একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করতে হবে। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ৩দিন এই মিশ্রণ লাগাবে দারুণ ফল পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর