বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে ট্রাকচাপায় ৩ জন নিহত

প্রতিনিধির নাম / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : October 4, 2024
জামালপুরে ট্রাকচাপায় ৩ জন নিহত

জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুর শহরের বেলটিয়া টিউবেলপাড় এলাকায় ট্রাকের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে শহরের টিউবওয়েলপাড় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপশহাটিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে ইজিবাইক চালক রোকন মাহমুদ (৪৫); ইজিবাইকের যাত্রী একই ইউনিয়নের শেখসাদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল মালেক (৫৩); জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকা থেকে একটি ইজিবাইকে তিন যাত্রী জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি শহরের টিউবয়েলপাড় মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রোকন মাহমুদ নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে আহত তিন যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দুই আহত মোস্তাফিজুর রহমান ও নাদের মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং নাদের মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে মারা গেছে, তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর