সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপেল খাওয়া যাদের জন্য ক্ষতিকর

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : October 5, 2024
আপেল খাওয়া যাদের জন্য ক্ষতিকর

কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে কোনো রোগই ধারে কাছে ঘেঁষে না। আসলে আপেলের মধ্যে বহু পুষ্টি উপাদান আছে। মোট কথা, আপেলের স্বাস্থ্য উপকারিতা অনেক।

কিন্তু আপেলের কিছু পার্শ্ব-প্রতিক্রিয়াও আছে। ফলে সবার জন্য আপেল খাওয়া উপকারী নাও হতে পারে। আবার অতিরিক্ত আপেল খাওয়া কখনো কখনো হীতে বিপরীত হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানার আগে আমরা আপেলের উপকারিতা সম্পর্কে জেনে নিই।

আপেলের যত উপকারিতা

আপেলে থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ডায়েটরি ফাইবারের মতো উপাদান ও ভিটামিন। এছাড়া এতে থাকে অনেক ধরনের খনিজ উপাদান। একই সঙ্গে এতে কোয়ারসেটিন, ক্যাটিচিন, ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি অ্যান্টি অক্সিডেন্টও পাওয়া যায়, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

আপেলের ডায়েটরি ফাইবার কোলেস্টরলের মাত্রা কমায়। এতে থাকা পলিফেনল রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। আপেলে অনেক কম ক্যালোরি থাকে। তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য আপেল খুবই উপকারী। আপেলে থাকা পেকটিন প্রিবায়োটিক ফাইবার হজমশক্তিকে উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আপেল খাওয়া যাদের জন্য ক্ষতিকর

আপেলের বহু পুষ্টিগু থাকলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ফল অ্যালার্জির কারণ হতে পারে। কারও যদি মুখে অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে আপেল খেলে মুখ, গলা কিংবা ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

আবার আপেলের খোসা বেশি খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে। আপেল কিছুটা আম্লিক তাই এর কারণে অ্যাসিডিটিও হতে পারে। যারা আপেল খেলে এসব সমস্যায় ভোগেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই আপেল খাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর