সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বকের জন্য টক দইয়ের ৫ ফেসপ্যাক

প্রতিনিধির নাম / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : October 6, 2024
ত্বকের জন্য টক দইয়ের ৫ ফেসপ্যাক

স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী, তেমনি ত্বকে নানা রকম সমস্যা থেকে মুক্তি দিতেও সক্ষম টক দই। টক দইয়ে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও প্রোবায়োটিকস, যা আপনার ত্বককে ভালো রাখে। এছাড়া টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ তুলে ফেলতে সক্ষম।

টানটান ভাব ধরে রেখে ত্বক সতেজ রাখতে ব্যবহার করুন ঘরে তৈরি টক দইয়ের প্যাক।

টক দই ও মধু

দইকে ময়েশ্চারাইজারের মতো ব্যবহার করতে পারেন। একটি পাত্রে টক দই ফেটিয়ে নিয়ে তার সঙ্গে মধু, অ্যালোভেরা বা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ অল্প অল্প করে ত্বকে লাগান। শুকিয়ে এলে ১০ মিনিট পর ধুয়ে নিন।

টক দই ও ওটমিল

ওটমিল গুঁড়া করে তার সঙ্গে দই মিশিয়ে নিন। প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে এই মিশ্রণ খুব ভালো ফল দেবে। নিয়মিত ব্যবহারে ত্বকের মৃত কোষ তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ও মসৃণ দেখাবে।

টক দই ও বেসন

একটি পাত্রে এক টেবিল চামচ বেসন মেশান। এর সঙ্গে নিন সম পরিমাণ টক দই। চাইলে এতে এক চামচ গোলাপ জলও মেশাতে পারেন। এই প্যাক মুখে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকের ব্যবহারে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়ে উঠবে। সামনেই যাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাদের ত্বকে হেলদি গ্লো আনতে এই ফেসপ্যাকটি দারুণ উপযুক্ত।

টমেটো ও টক দই

টমেটো মাঝখান দিয়ে কেটে নিন। কাটা টুকরাটির উপরে সামান্য চিনি এবং ১ টেবিল চামচ টক দই ছিটিয়ে দিন। এই টমেটোর টুকরা রোদে পোড়া ত্বকে হালকা করে ম্যাসাজ করুন। এতে ত্বকের মৃতকোষ উঠে আসবে। চিনির দানা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

টক দই ও শসার রস

একটি পাত্রে টক দই নিন। তার সঙ্গে পরিমাণ মতো শসার রস মিশিয়ে দিন। সেটি আপনার ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। মুখের পাশাপাশি ঘাড়ে ও গলায় লাগিয়ে নেবেন এই প্যাক। ত্বকের আর্দ্রতা ধরে রাখবে টক দই; অন্যদিকে, শসার রস ত্বককে সতেজ করতে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর