বর্তমানে অনেক তরুণই বাতের ব্যথায় ভোগেন, যা দৈনন্দিন জীবনযাপনকে অসুবিধাজনক করে তোলে। হাঁটাচলা করতেও কষ্ট হয়। অনেকেই এ ব্যথা কমাতে পেইনকিলার বা অন্যান্য ওষুধ গ্রহণ করেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এর চেয়ে ভেষজ ও ঘরোয়া পদ্ধতিতে নিরাময়ের দিকে নজর দেওয়া উত্তম।
আদা এমনই একটি প্রাকৃতিক উপাদান, যা বাত ও আথ্রাইটিসের ব্যথা কমাতে কার্যকর। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা শরীরে প্রদাহ কমায় এবং ব্যথা উপশম করে। এছাড়াও আদায় বিদ্যমান ভিটামিন সি, বি৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং কপার জয়েন্ট ও নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, অস্টিওআর্থ্রাইটিস ও রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আদা দারুণ কার্যকরী। প্রতিদিন এক টুকরো আদা চিবিয়ে বা পানি দিয়ে গিলে খেলে এই ধরনের ব্যথায় উপশম পাওয়া যায়।
আদার অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে হজম শক্তি বাড়ানো, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দূর করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধ। নিয়মিত আদা খেলে গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় এবং সংক্রমণজনিত অসুখ থেকেও সুরক্ষা মেলে। তাই সুস্থ জীবনযাপনের জন্য আদাকে খাদ্যতালিকায় রাখা উপকারী।