সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হজমের সমস্যা সমাধানের ৪ ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : October 8, 2024
হজমের সমস্যা সমাধানের ৪ ঘরোয়া উপায়

হজমের সমস্যা নিয়ে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। এটি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য সহ আরও অনেক সমস্যার কারণ হতে পারে। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে আপনাকে নজর দিতে হবে খাবারের দিকে। প্রতিদিনের খাবারের তালিকায় পরিবর্তন এনে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সেজন্য আপনাকে জানতে হবে কোন খাবারগুলো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে-

১. সবসময় উষ্ণ খাবার বেছে নিন

ঠান্ডা অনেক খাবারই লোভনীয়, কিন্তু আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তবে গরম, রান্না করা খাবার খাওয়াই ভালো। ঠান্ডা খাবার অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার কারণ হতে পারে। বিশেষজ্ঞের মতে, হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে গরম, সহজে হজমযোগ্য খাবার খান। উষ্ণ খাবার হজম সহজ করে, তাই আপনার পেট সহজে সেগুলো প্রক্রিয়া করতে পারে।

২. জোয়ান পাউডার ব্যবহার করুন

জোয়ান নামক এই মসলা হজম বৈশিষ্ট্যের জন্য পরিচিত। বিশেষজ্ঞরা বলেন, খাবারের প্রথম কামড়েই এক চিমটি জোয়ান পাউডার ছিটিয়ে দিন। কেন? এর কারণ হলো এটি পেট ফাঁপা উপশম করতে সাহায্য করে। এটি হজম করাও সহজ, তাই আপনি হজমের সমস্যা থেকে বাঁচতে এটি খেতে পারেন।

৩. খাবারের সাথে মৌরি পানি খান

মৌরি পানি হজমের সমস্যা থেকে বাঁচাতে কাজ করে। কিছু মৌরি বীজ হালকা গরম পানিতে ভিজিয়ে নিন এবং খাবারের সময় তাতে চুমুক দিন। বিশেষজ্ঞের মতে, মৌরি পানি তার কারমিনেটিভ বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যার অর্থ এটি গ্যাস গঠন প্রতিরোধ করতে এবং হজম প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে। মৌরি পানি খাবারের রুটিনে হাইড্রেশন যোগ করার একটি সতেজ এবং স্বাদযুক্ত উপায়।

৪. ধীরে খাবার খান

হজমের সমস্যা এড়াতে সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো ধীর গতিতে এবং সঠিকভাবে খাবার চিবানো। তাড়াহুড়া করে খাবার খেলে আপনার বাতাস গ্রাস করার সম্ভাবনা বেশি থাকে, যা পেট ফাঁপার কারণ হতে পারে। বিশেষজ্ঞের মতে, ধীরে এবং প্রতিটি কামড় পুঙ্খানুপুঙ্খভাবে চিবিয়ে খেলে তা পরিপাকতন্ত্রকে ভালোভাবে খাবার ভেঙে ফেলতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর