সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নখ দেখে বুঝে নিন শরীরে জটিল রোগ রয়েছে কিনা

প্রতিনিধির নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : October 10, 2024
নখ দেখে বুঝে নিন শরীরে জটিল রোগ রয়েছে কিনা

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের গতিবিধি পরিবর্তিত হয়। শরীরে বাসা বাধে অনেক অসুখ-বিসুখ। তখন শক্তি যেমন ক্রমশ কমতে থাকে, তেমনি নখও ভঙ্গুর হয়ে যায়। মজার বিষয় হলো নখের স্বাস্থ্য দেখে বোঝা যায় শরীরের ভেতর কোনো রোগ লুকিয়ে আছে কিনা। চিকিৎসকেরাও এ বিষয়ে একমত। আপনার নখ যদি হুট করে ফ্যাকাশে কিংবা ভঙ্গুর হতে শুরু করে, তাহলে সচেতন হোন। শরীরে অসঙ্গতি দেখা দিলে নখে কী ধরনের লক্ষণ প্রকাশ পায় তা জেনে নিন।

অল্পেই নখ ভেঙে যায়? সারা ক্ষণ পানির কাজ করলে এমন সমস্যা দেখা দিতে পারে। অপুষ্টিজনিত কারণেও এমন লক্ষণ প্রকাশ পায়। তবে শরীরে থাইরয়েড হরমোন বা আয়রনের ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।

নখ থেকে যদি পাতলা চামড়ার মতো খোসা ওঠে তাহলে সচেতন হোন। ক্ষারযুক্ত পানিতে দীর্ঘ ক্ষণ হাত ডুবিয়ে রাখলেও নখের উপরের স্তর উঠতে শুরু করে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে অনেক সময়ে এমনটা হয়। আবার নখের উপর কৃত্রিম কারুকাজ বা এক্সটেনশন করালেও, এমনটা হয়ে থাকে।

নখে মসৃণতার অভাব থাকলে কিংবা নখে লম্বালম্বি বা আড়াআড়ি দাগ থাকলে সতর্ক হোন। কিডনির সমস্যা থাকলে অনেক সময়ে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়।

আপনার নখের রং হলদেটে হয়ে গেলে একটু সচেতন হোন। মনে রাখবেন, বিনা কারণে নখের রং হলদেটে হয় না। নখে সংক্রমণ হলে কিংবা থাইরয়েড, ডায়াবিটিসের মাত্রায় হেরফের হলে এমন লক্ষণ প্রকাশ পায়।

নখে কোনো আঘাত লাগলে রক্ত জমাট বেঁধে যেতে পারে। সে ক্ষেত্রে নখের রং কালচে নীল বা বাদামি হয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর