সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চোখের সুস্থতার জন্য যেসব খাবার খাবেন

প্রতিনিধির নাম / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : October 12, 2024
চোখের সুস্থতার জন্য যেসব খাবার খাবেন

চোখ ভালো রাখা সবার আগে জরুরি। কারণ এই চোখ দিয়েই আমরা রঙিন পৃথিবীটা দেখতে পাই। তবে চোখের প্রতি আমরা বেশিরভাগই যত্নশীল নই। বিশেষ করে চোখের জন্য যেসব খাবার উপকারী, সেগুলোর প্রতি আমাদের খেয়াল থাকে কম। কিন্তু চোখের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই খাবারের তালিকার দিকে নজর দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক চোখ ভালো রাখার জন্য কী খাবেন-

১. ভিটামিন এ

গাজর, মিষ্টি আলু, পালং শাক এবং পেঁয়াজ কলিতে পাওয়া যায় ভিটামিন এ। ভালো দৃষ্টিশক্তি, বিশেষ করে রাতের দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাবারের তালিকায় এ ধরনের খাবার নিয়মিত যোগ করার চেষ্টা করুন।

২. ভিটামিন সি

এই অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে। সাইট্রাস ফল, বেরি এবং টমেটো ভিটামিন সি এর চমৎকার উৎস। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ভিটামিন সি যুক্ত ফল রাখুন। এটি চোখ ভালো রাখা ছাড়াও আরও অনেক উপকারিতা দেবে।

৩. ভিটামিন ই

বাদাম, বীজ এবং উদ্ভিজ্জ তেলে পাওয়া ভিটামিন ই ফ্রি র‌্যাডিক্যালের গঠন প্রতিরোধে সাহায্য করে। ফ্রি র‌্যাডিক্যাল চোখের ক্ষতি করতে পারে। তাই ভিটামিন ই যুক্ত খাবার নিয়মিত খেতে হবে। এতে চোখ ভালো রাখা সহজ হবে।

৪. কপার

এই খনিজটি চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং এটি ঝিনুক, মাংস ইত্যাদিতে পাওয়া যায়। প্রয়োজনীয় কপার পেতে নিয়মিত খাবারের তালিকায় এ ধরনের খাবার রাখতে হবে। এতে আপনার চোখ ভালো থাকবে।

৫. ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড

এই স্বাস্থ্যকর চর্বি ফ্যাটি মাছ যেমন স্যামন, ম্যাকেরেল এবং টুনাতে পাওয়া যায়। এগুলো মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই এ ধরনের মাছ খাওয়ার চেষ্টা করুন। সামুদ্রিক মাছ নিয়মিত খেলে তা সুস্থতার ক্ষেত্রে অবদান রাখতে পারে।

৬. সুষম খাদ্য খান

ফল, শাক-সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্য সহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই নিয়মিত সুষম খাবার খেতে হবে। এতে চোখের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর