বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ধামরাইয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

প্রতিনিধির নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : October 18, 2024
ধামরাইয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

ধামরাই উপজেলা প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে গাড়ি চালক হিনত হয়েছে। এসময় আহত হয়েছেন অপর আরেক ব্যক্তি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত গাড়ি চালকের নাম ফারুক হোসেন (৫০) তিনি ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়ানো ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর