বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : October 19, 2024
সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে ১২ জন। এ সময় কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম (২৮) টেটাবিদ্ধ হয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এটি ও আধিপত্য বিস্তার নিয়ে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে । এ সময় আমিন উদ্দিন ও আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার ঘর বাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষরা।

বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলা হয়। ওই খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারির ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করার পক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর