মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালের নাশতায় যেসব খাবার বাদ দেবেন

প্রতিনিধির নাম / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
সকালের নাশতায় যেসব খাবার বাদ দেবেন

ঘুম থেকে উঠে খালি পেটে সবসময় স্বাস্থ্যকর খাওয়ার খাবার পরামর্শ দেন চিকিৎসকরা। একই পরামর্শ দেন পুষ্টিবিদরাও। খালি পেটে ভুলভাল খেলে সারাদিন পেট ভার, বদ হজম, অস্বস্তি হতে পারে। তাই প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে এমন খাবার ব্রেকফাস্টে রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। সঙ্গে এমন কয়েকটি খাবার এড়িয়ে যেতে বলছেন, যা অজান্তেই শরীরের ক্ষতি করতে পারে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন খাবার সকালের নাশতায় এড়িয়ে যাওয়া উচিত।

ফলের রস ও স্মুদি

সকালের নাশতায় ফলের রস ও স্মুদি, এই দুটোই খুব পরিচিত অপশন। শুধু বাড়িতে নয়, নামী দামী রেস্তরাঁয় ব্রেকফাস্ট করতে গেলেও মেনুতে এই দুই খাবার পাওয়া যায়।

অনেকেই বলতে পারেন, এই দুই পানীয় সোডা বা কোল্ডড্রিঙ্কের থেকে ভালো। কিন্তু পুষ্টিবিদের মতে, এই দুই পানীয়ই মিষ্টি হয় তাই হুট করে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। ফল রস করে খেলে তাতে ফাইবারও কম থাকে। ফলে ফল এভাবে খেয়ে কোনো লাভ হয় না।

চা ও কফি

চা-কফি ছাড়া ব্রেকফাস্ট ভাবতে পারে না অনেকেই। ব্রেকফাস্টে চা খাওয়া একটা অভ্যাস। পুষ্টিবিদরা বলছেন এই অভ্যাস অত্যন্ত খারাপ। খাবার থেকে আয়রন, জিঙ্ক, ক্যালশিয়ামের মতো উপাদান শরীরে প্রবেশ করতে দেয় না চা। তাই রোজ সকালে ব্রেকফাস্টে চা খেলে, খাবারের পুষ্টিগুণ শরীরে কাজে লাগে না।

বিভিন্ন স্বাদের দই

আজকাল বাজারে বিভিন্ন স্বাদের দই পাওয়া যায়। এতে আর্টিফিশিয়াল ফ্লেভার তো মেশানো থাকেই, থাকে প্রচুর ক্যালোরিও। এই অপশন দূরে রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। এর বদলে সাধারণ দইয়ে বাদাম, ফল ইত্যাদি দিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

সিরিয়াল

হাতে সময় খুব কম, তাড়াতাড়ি কিছু একটা খেয়ে নাশতা সারতে হবে। এমন সময়ে অনেকেই দুধে সিরায়াল মিশিয়ে খেয়ে নেন। পুষ্টিবিদরা বলছেন, এই সিরিয়ালে খুব কম পরিমাণ প্রোটিন, ফাইবার ও ফ্যাট থাকে। এটা খেলে খুব তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যেতে পারে এবং তার জন্য ব্লাড সুগারেও তারতম্য হতে পারে। এর বদলে ওটস, ডিম খাওয়ার অপশন দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর