বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান : অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় তার বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, উনি আইনি লড়াইয়ে বিশ্বাসী। আমিও বলতে চাই শেখ হাসিনা দেশে এসে তার বিরুদ্ধে সব মামলায় আইনি লড়াই করুক।

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরে আনা হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ সারাদেশে অনেক মামলা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, এখন তাকে ফেরত আনতে আইনি পদক্ষেপ কী হবে এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা তার কথা বাস্তবায়ন করুক। তার ফিলোসফি বাস্তবায়ন করুক। সেতো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেকের উদ্দেশ্যে বলতেন পালিয়ে না থেকে দেশে এসে আদালতে মামলা ফাইট করেন। দূরে পালিয়ে থেকে নয়।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতার একটা দরজা খোলা ছিল। এখন দুইটা দরজা বা কপাট প্রশস্ত হলো।

মো. আসাদুজ্জামান বলেন, আগেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, এখনও আছে। আগে তাদের ক্ষমতার দরজা কম খোলা ছিল, এখন সেটি বড় করে খুলে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর