মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রাকৃতিক উজ্জ্বল ত্বক চাইলে এই ৪ কাজ করা জরুরি

প্রতিনিধির নাম / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
প্রাকৃতিক উজ্জ্বল ত্বক চাইলে এই ৪ কাজ করা জরুরি

উজ্জ্বল ও সুন্দর রাতারাতি পাওয়া সম্ভব নয়। এজন্য যেমন মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তেমনি পর্যাপ্ত ঘুম ও ত্বককে সময় দেওয়াও জরুরি। ত্বকের যত্নে কয়েকটি অভ্যাস আয়ত্ত করে ফেলতে পারেন। এই অভ্যাসগুলো প্রাকৃতিক উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে সাহায্য করবে আপনাকে।

  1. প্রতিদিন স্টিম নিন ত্বকে। উজ্জ্বল ত্বকের জন্য ফেসিয়াল স্টিম সেশন খুব কার্যকর। বাষ্প ত্বকের ছিদ্র খুলতে সাহায্য করে এবং ত্বকে আটকে থাকা ময়লা দূর করে। ত্বকের ময়লা দূর হলে ব্রণের প্রকোপ কমে। স্টিম নেওয়ার পরে বৃত্তাকার গতিতে আঙুলের সাহায্যে ত্বক ম্যাসেজ করুন।
  2. ত্বককে ডাবল ক্লিনজিং করা আবশ্যক। ত্বকের ধরন অনুযায়ী জেল, ফোম বা ক্রিম টাইপ ক্লিনজার বেছে নিতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ফোম ক্লিনজার বেছে নিন। শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার উপযুক্ত। ত্বক ভেজানোর জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। এতে বন্ধ রোমকূপ খুলে যাবে। এক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ক্লিনজার ঘষুন। এরপর এক্সফোলিয়েশন করুন। ঘষে ঘষে ত্বকে ব্যবহার করে ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে।
  3. শেষ ধাপ হচ্ছে টোনিং এবং ময়েশ্চারাইজিং। প্রাকৃতিক পানি সমৃদ্ধ উপাদান দিয়ে ত্বককে টোন করুন। এটি ছিদ্রের উপস্থিতি কমিয়ে দেয় ও ত্বক উজ্জ্বল করে। ত্বকের কোলাজেন বাড়ানোর জন্য রাইস টোনার ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার করার পরপরই ত্বকের কোষকে আরও হাইড্রেট রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  4. রাতে ঘুমানোর আগে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন সপ্তাহে কয়েকবার। এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর