মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মাছ!

প্রতিনিধির নাম / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : October 21, 2024
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মাছ!

‘মাছে-ভাতে বাঙালি’। বাঙালির কি আর মাছ ছাড়া চলে। শুধু রকমারি মুখরোচক মাছের পদের লোভেই নয়, হার্ট অ্যাটাক থেকে ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যা দূরে রাখতেও প্রতিদিন মাছ খাওয়া জরুরি।

মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রাণিজ প্রোটিন, নামমাত্র ক্যালোরি, খনিজ আর ৯টি অ্যামাইনো অ্যাসিড। এই উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে।

প্রাণিজ প্রোটিনের মতো মাছে থাকা ফ্যাট ক্ষতিকারক নয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিজ যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। মাছে থাকা ট্রাইগ্লিসারিড রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়তে দেয় না।

মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ডি যা দাঁত, হাড় মজবুত করে, একই সঙ্গে কমায় টাইপ-১ ডায়াবেটিসের ঝুঁকি। মাছে থাকা একাধিক খনিজ উপাদান, ভিটামিন কমায় কোলন, ব্রেস্ট বা প্রসেস্ট ক্যান্সারের ঝুঁকি।

মাছে থাকা আয়রন রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। এতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এনজাইম ভেঙে শরীরে পুষ্টি জোগাতে সাহায্য করে জিঙ্ক। ফলে সুস্থ ভাবে ক্রিয়াশীল থাকে অন্ত্র।

মাছে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা ক্যালসিয়ামকে হজম করতে সাহায্য করে। এতে হাড় ও দাঁত তার প্রয়োজনীয় উপাদান ভিটামিন-সি সহজেই পেয়ে যায়। মাছে থাকা ম্যাগনেশিয়াম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। তাই শরীরের সার্বিক সুস্থতা ধরে রাখতে, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাকে দূরে সরিয়ে রাখতে নিয়মিত মাছ খাওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর