মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পেটের গুড়গুড় আওয়াজ কমাতে যা করবেন

প্রতিনিধির নাম / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : October 21, 2024
পেটের গুড়গুড় আওয়াজ কমাতে যা করবেন

পেট থেকে গুড়গুড় আওয়াজ হয় কারও কারও। এটি পাকস্থলী ও খাদ্যনালির সংকোচন-প্রসারণ বা এর মধ্য দিয়ে খাবার যাওয়ার সময়কার স্বাভাবিক মৃদু শব্দ। তবে মিটিংয়ের মতো নীরব পরিবেশে এই সামান্য শব্দকেই অনেক সময় মনে হতে পারে ধারাবাহিক পটকা ফাটার আওয়াজ। খাওয়ার পর এ রকম শব্দ বেশি হয়। তাই গুরুত্বপূর্ণ কোনো মিটিং শুরুর অন্তত আধঘণ্টা আগেই খাওয়াদাওয়া সেরে ফেলার চেষ্টা করুন। ভরপেট খাবেন না।

ভারী খাবার খাবেন না। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা ভাজাপোড়া খাবেন না। বদহজম হতে পারে, এমন খাবার এড়িয়ে চলুন কিংবা পরিমাণে কম খান। যেকোনো খাবারই ধীরে ধীরে খান। খাওয়ার সময় কথা বলবেন না।ক্ষুধা লাগলে কিংবা খাবারের সুঘ্রাণ পেলে পাকস্থলীর ওপর কিছু প্রভাব পড়ে, যার ফলেও এ রকম শব্দ হতে পারে। তাই মিটিংয়ের আগে একেবারে খালি পেটেও থাকবেন না। কৃত্রিম চিনিযুক্ত খাবারেও এমন শব্দ হতে পারে।

মানসিক চাপ, ধূমপান ও মদ্যপানও এমন অস্বস্তিকর শব্দের কারণ। এগুলো এড়িয়ে চলুন। খানিকক্ষণ পরপর পানি পান করুন। তবে ব্যায়ামের আগে বা ব্যায়ামের সময় অতিরিক্ত পানি খাবেন না। অস্বস্তিকর শব্দ ছাড়াও যদি পেটব্যথা, পাতলা পায়খানা কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর