বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাসচাপায় নিহত তাসনিমের পরিবারকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রতিনিধির নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : October 22, 2024
বাসচাপায় নিহত তাসনিমের পরিবারকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বাড্ডায় গত ৯ অক্টোবর রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত তাসনিম জাহানের পরিবারকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর মধ্যে তাসনিম জাহানের ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা ও ওই ঘটনায় আহত তার বড় বোন নুসরাত জাহানের চিকিৎসার জন্য এক লাখ টাকা দেওয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় তাসনিম জাহানের বাবা সাইফুল আলমের হাতে। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্যর্থতার দায় স্বীকার করেন।

পরে সাইফুল আলম মেয়ের কথা স্মরণ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমি দাবি করছি, দ্বিতীয়বার স্বাধীন গণতান্ত্রিক সরকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করুক, যাতে করে আমার মতো কোনো হতভাগ্য বাবাকে আর সন্তান হারাতে না হয়। নিরাপদ সড়ক যাতে হয়। কোনো তাসনিমের প্রাণ যেন ঝরে না যায়, কোনো তাসনিমের মা-বাবা যেন নিঃস্ব হয়ে না যায়। আমরা এই সরকারের কাছে দাবি করছি, আমরা যেন নিরাপদ সড়ক পাই, আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশকে গড়তে পারি। তাসনিমের জন্য আপনারা দোয়া করবেন।

এর আগে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গত ৯ অক্টোবর ফেসবুকে দেখি বাড্ডাতে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় একজন অত্যন্ত মেধাবী ছাত্রী তাসনিম জাহান মারা যান এবং তার বোন আহত হন। তখনই আমি আমার সচিবকে বলি ওই পরিবারের খোঁজ-খবর নিতে। এরপর আমি নিহত তাসনিমের বাবার সঙ্গে ফোনে কথা বলি এবং আমাদের ব্যর্থতা ও অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করি। পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তিনি বলেন, শুধু এটুকুতেই আমরা থেমে থাকিনি। আমরা দুর্ঘটনার বাসটির রোড পারমিট বাতিল করেছি, সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছি। এ ছাড়া সেই বাসটির ফিটনেস যিনি অনুমোদন করেছেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। চালকের লাইসেন্সও স্থগিত করা হয়েছে এবং এ ঘটনায় বাড্ডা থানায় যে মামলা হয়েছে সেটি চলমান হয়েছে। সড়ক আইনের সর্বোচ্চ ক্ষতিপূরণ নিহতের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করেছি। নিহত তাসনিম জাহানের জন্য পাঁচ লাখ টাকা এবং আহত নুসরাত জাহানের জন্য এক লাখ টাকা আজ আমরা দেব।

সড়ক উপদেষ্টা বলেন, মৃত্যুর কোনো প্রতিদান হয় না, জীবন অমূল্য। এটা আমরা কেউ দিতে পারব না। কিন্তু আজ আমরা যে অর্থটা তাসনিম ও নুসরাতের বাবার হাতে তুলে দেব, সেটা কেবল আমাদের ব্যর্থতার দায় স্বীকারের জন্য দেব।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মো. ইয়াসীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর