মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ভালো রাখতে ‘করলা চা’

প্রতিনিধির নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : October 22, 2024
স্বাস্থ্য ভালো রাখতে ‘করলা চা’

স্বাস্থ্য ভালো রাখতে রকমারি ভেষজ চা, নানা ফুলের নির্যাস দিয়ে চায়ের কথাও শোনা যায়। কিন্তু তা বলে করলা! তা দিয়ে ‘চা’? চোখ কপালে উঠল নাকি! এই পানীয় কিন্তু আপনার শরীর নিঃসন্দেহে ভালো রাখবে ।

রক্তচাপ থেকে কোলেস্টরল বশে থাকবে অনেক কিছুই। হতে পারে তেতো, তবে গুণের কথা ভাবলে চুমুক দিতে মোটেই অসুবিধা হবে না। তবে ‘চা’ বলা হলেও এই পানীয়ে কিন্তু চা-পাতার ব্যবহার নেই।

‘করলা চা’

শুকনো করলা দিয়ে তৈরি এই পানীয় স্বাস্থ্য ভালো রাখতে পান করা হয়। করলায় রয়েছে হরেক গুণ। ভিটামিন ‘এ, ‘সি’ ছাড়াও রয়েছে ফাইবার। তেতো স্বাদের জন্য অনেকে এই সবজি অপছন্দ করেন ঠিকই, তবে গুণের জন্যই এর কদর।

উপকারিতা

করলা রক্তচাপ নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস কমাতে কার্যকর। কোলেস্টেরলের হার কমাতেও সাহায্য করে। ভিটামিন ‘সি’ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলাতে থাকে ভিটামিন ‘এ, যা চোখের জন্য ভালো। পাশাপাশি, লিভার ভালো রাখতেও সাহায্য করে করলা।

যেভাবে বানাবেন-

শুকনো করলার টুকরা পানিতে ভিজিয়ে রেখে করলা চা তৈরি হয়। পরিমাণমতো পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার পুষ্টি পাওয়া যায়। সামান্য চা পাতাও দিতে পারেন, এ হার্বাল চায়ে। মিষ্টির জন্য চিনির পরিবর্তে স্বাদমতো মধু নিন। এটি গুঁড়া হিসেবেও বিভিন্ন অনলাইনে পাওয়া যায়।

প্রতিবেদনটি সচেতনতার জন্য লেখা হয়েছে। ডায়েটে রাখার আগে অবশ্যই পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর