মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে হার্টের ক্ষতি হতে পারে!

প্রতিনিধির নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে হার্টের ক্ষতি হতে পারে!

সারাদিন বসে কাজ করা ভালো নয়। এমনটাই মনে করেন চিকিৎসকেরা। আবার দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করলেও হতে পারে বড় কোনো ক্ষতি। এমনটাই জানা গেছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিয়োলজি’-তে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে। এ গবেষণাপত্রের তথ্য বলছে, ১০ ঘণ্টার বেশি বসে থাকলে যেমন হার্টের ক্ষতি হতে পারে, তেমনই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও হার্টের সমস্যা দেখা দিতে পারে।

অনেককেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, দোকান বা শপিং মলের কর্মীরা, নির্মাণস্থলের কর্মী থেকে বাসের কন্ডাকটর— প্রতি দিন সাত-আট ঘণ্টা টানা দাঁড়িয়ে কাজ করেন। একটানা দাঁড়িয়ে কাজ করলে পায়ে ব্যথা তো হয়ই, চাপ পড়ে পায়ের স্নায়ু ও কোমরের পেশিতেও।

ভারতের সিউড়ি সদর হাসপাতালের অস্থি চিকিৎসক সুব্রত গড়াই বলছেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলে মেরুদণ্ডের উপর খুব চাপ পড়ে। আর যদি ভালো জুতা না পরা থাকে, তাহলে পায়ের পাতার স্নায়ুতে ভয়ানক চাপ পড়তে থাকে। খালি পায়ে দাঁড়িয়ে কাজ করা আরও ক্ষতিকর। পায়ের স্নায়ুতে চাপ পড়তে পড়তে ভেরিকোজ় ভেনের সমস্যা দেখা দেয়। পায়ের শিরা ফুলে গিয়ে গাঢ় নীলচে রঙের রেখা চামড়ার উপরে ফুটে ওঠে। ফলে পায়ের পেশিতে টান ধরে যাওয়া, তা ছাড়া পায়ে অসহ্য যন্ত্রণা, পা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।”

এ চিকিৎসক জানাচ্ছেন, হাঁটার সময়ে পায়ের রক্ত চলাচল বেড়ে যায়। সেই রক্ত ধমনীর মাধ্যমে পৌঁছয় হার্টে, আবার পায়ে ফিরে আসে। পায়ের পেশির সঙ্কোচন ও প্রসারণ রক্ত সঞ্চালনকে সঠিক রাখে। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বা দাঁড়িয়ে কাজ করলে, এই রক্ত সঞ্চালনের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে এক দিকে যেমন হার্টের উপরে চাপ পড়ে, তেমনই রক্ত পায়ের শিরায় জমা হতে থাকে। ফলে শিরা-উপশিরা ফুলে যায়। একে বলে ভেরিকোজ় ভেন। এই সমস্যা দেখা দিলে পা ফুলতে থাকে, তখন হাঁটাচলা করা দুঃসাধ্য হয়ে ওঠে। অস্ত্রোপচার ছাড়া সারানোর উপায় থাকে না।

সমাধান

• ভালো মানের জুতা পরতে হবে। নরম সোলের স্নিকার্স ধরনের জুতো বেছে নিতে পারেন। জুতার ভেতর সিলিকন সোল লাগিয়ে নিতে পারেন।

• পায়ের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য নিয়মিত স্ট্রেচিং, হাঁটাহাঁটি, সাইক্লিংয়ের মতো ব্যায়াম করা জরুরি। সাঁতার কাটতে পারলেও ভালো। পায়ের তলায় বল নিয়েও ব্যায়াম করতে পারেন। অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে নিয়মিত যোগাসন অভ্যাস করলেও উপকার মিলবে।

• সুস্থ থাকতে কাজের মাঝেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এক ঘণ্টার বেশি দাঁড়িয়ে থাকবেন না। যদি বসার সুযোগ না থাকে, তা হলে দাঁড়িয়েই পায়ের স্ট্রেচিং করুন। একটি চেয়ারের উপরে পা তুলে শরীর সামনের দিকে ঝোঁকালেও স্ট্রেচ হবে।

• বাড়ি ফিরে ঈষদুষ্ণ পানিতে কিছুক্ষণ দুই পা ডুবিয়ে রাখুন। এতেও পায়ের ক্লান্তি কেটে যাবে। পেশির আরাম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর