বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

অধিভুক্তি বাতিল করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এমন ঘোষণা দিয়ে সায়েন্সল্যাবে দেওয়া অবরোধ তুলে নেন তারা। পরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকা যানচলাচল স্বাভাবিক হয়।

মূলত, গত সোমবার সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম শুরুসহ মোট ৩ দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। সে সময় আজ শেষ হয়েছে। এর মধ্যে কোন ধরনের কার্যক্রম গ্রহণ না করায় তার প্রতিক্রিয়া হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজও সকাল থেকে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে বারোটার পর শিক্ষার্থীরা এক হয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকাসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।

সায়েন্সল্যাব মোড়ে অবরোধের ফলে পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায়ে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ সেই সময় সীমিত বলে জানিয়েছেন। তাই তাদের আরও ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা দাবি মেনে নেন তাহলে ভালো, না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায়ে আমরা ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ সেই সময় সীমিত বলে জানিয়েছেন। তাই আমরা তাদেরকে আরও ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দিচ্ছি। এর মধ্যে যদি তাাবা আমাদের দাবি মেনে নেন তাহলে ভালো। তা নাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতানুগতিক পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর