বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

প্রতিনিধির নাম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : 

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ ঘটনায় ৫৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

বিকেল ৩টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। সেখানে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের দেখা গেছে। তারা শিক্ষার্থীদের ঘিরে রাখেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘শহিদ মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাজিব নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে, আবার কাউকে খারাপ ফল দেওয়া হয়েছে। অথচ, আমরা ভালো লিখেছি। আমরা চাই, দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

সচিবালয়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু, শিক্ষার্থীরা সরে না যাওয়ায় তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে, সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি। এর পর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে পুলিশের দুটি প্রিজন ভ্যানে করে সচিবালয় থেকে নিয়ে যাওয়া হয়।

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সচিবালয়ে বিক্ষোভ থেকে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর