বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পঙ্গু হাসপাতালের গোলাগুলিতে যুবক গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
পঙ্গু হাসপাতালের গোলাগুলিতে যুবক গুলিবিদ্ধ, অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল (২৮) নামে একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া।
তিনি বলেন, পঙ্গু হাসপাতালে গুলির ঘটনার বিস্তারিত জানতে আমরা কাজ করছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় হাসপাতালে পুলিশ সেনাবাহিনী বিজিবি উপস্থিত রয়েছে।

পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রব জানান, পঙ্গু হাসপাতালের ভেতরে প্রশাসনিক ব্লকের নিচে এক যুবক পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময়ে জনতা ধরে আমাদের হাতে তুলে দেন। পরে আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে পিস্তলসহ আটক করে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পঙ্গু হাসপাতালে গুলির ঘটনা বিস্তারিত জানতে আমরা কাজ করছি। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি হাসপাতালের ভেতর এসে এই গুলি করেছেন তা জানার চেষ্টা চলছে।’

হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করি। হাসপাতালের একজন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর