মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

লিপস্টিক ব্যবহারের আগে যা করা জরুরি

প্রতিনিধির নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
লিপস্টিক ব্যবহারের আগে যা করা জরুরি

ঠোঁট রাঙাতে লিপস্টিক ব্যবহার করা হয়। ফ্রান্সে লিপস্টিকের প্রচলন হয়েছে ১৮৮০ সালে। তবে ঠোঁট রাঙানোর প্রচলন তার আগেও ছিল। নারীরা ফল ও গাছের রস থেকে তৈরি রং ব্যবহার করে ঠোঁট রাঙাতেন। সুমেরীয় সভ্যতা ও মিশরীয় সভ্যতায় এই রীতি ছিল। এরপর রোমান সভ্যতায় নারী ও পুরুষ উভয়ই ঠোঁট রাঙাতেন। তারা আঠার সাহায্যে জাম জাতীয় ফল, লাল সীসা, মাটি, মেহেদি, পান পাতা, বিভিন্ন পোকামাকড়, গাছ-গাছড়া এবং বিভিন্ন খনিজ। এগুলো ব্যবহার করা হতো আঠার সাহায্যে।উচ্চবিত্ত মেসোপটেমিয়ানরা এই রীতিতে পরিবর্তন আনেন।

তারা ঠোঁট রাঙাতে রত্নচূর্ণ ব্যবহার শুরু করেন। মিশরীয়রা রঞ্জক পদার্থ ব্যবহার করতেন। ফারাও রাণী ক্লিওপেট্রা ঠোঁটে গাঢ় লাল রঙ ব্যবহার করতেন। ঠোঁট রাঙানোর এই রীতি এখনও বিদ্যমান। বর্তমানে ম্যাট লিপস্টিকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বলা হয়ে থাকে, যেসব নারী ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করেন, তারা বাস্তববাদী। তাদের আত্মসম্মানবোধও বেশি। কিন্তু ম্যাট লিপস্টিক ব্যবহার করলে অনেক সময় ঠোঁট ফাটতে শুরু করে। ঠোঁট ফাটা রোধে করণীয় জেনে নিন।

রাতে ঘুমানোর আগে আগে ঠোঁটে নারকেল তেল বা আমন্ড তেল মালিশ করতে পারেন। এতে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে।

সপ্তাহে একদিন মধু ও চিনির মিশ্রণ ঠোঁটে লাগিয়ে নরম ব্রাশ বা সুতি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। এতে ঠোঁটের মৃত কোষগুলো উঠে যাবে।

গোসলের পরে ঠোঁটে সামান্য লিপ বাম বা শিয়া বাটার মেখে নিতে পারেন। এতে ঠোঁট কোমল হবে।

লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে প্রাইমার ব্যবহার করতে পারেন। এতে ম্যাট লিপস্টিক ব্যবহার করলেও ঠোঁট শুকিয়ে যাবে না।

তুলির মাধ্যমে লিপস্টিক ব্যবহার করতে পারেন। তুলির টান যেন ঠোঁটের মধ্যভাগ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লিপস্টিক ব্যবহারের পরে একটি টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত লিপস্টিক মুছে ফেলুন। খেয়াল রাখতে হবে লিপস্টিকের পরতে যেন কোনও ভাঁজ না পরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর