মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভেজা চুলে ঘুমালে যেসব রোগের ঝুঁকি বাড়ে

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : October 25, 2024
ভেজা চুলে ঘুমালে যেসব রোগের ঝুঁকি বাড়ে

সকালে দ্রুত বাসা থেকে অফিসে যাওয়ার জন্য অনেক রাতেই গোসল করে থাকেন। আবার দিনেরবেলায় যারা সময় পান না, তারাওরাতেরবেলা নিরিবিলি গোসল সেরে নেন। রাতে গোসল করা কোনো সমস্যা না। তবে ভেজা চুল নিয়েই ঘুমালে হতে পারে নানাবিধ শারীরিক সমস্যা।

তাই রাতে গোসল করলে সমস্যা নেই। তবে ঘুমানোর আগে চুল শুকিয়ে নিন।

ভেজা চুল নিয়ে ঘুমানোর অভ্যাস চুল ও মাথার ত্বকের ক্ষতি করে। আসুন জেনে নিই ভেজা চুলে ঘুমালে যেসব ক্ষতি হয়-

১. ভেজা চুলে ঘুমালে রাতে জট বাঁধে। ভেজা চুল নিয়ে ঘুমানোর সময় স্থান পরিবর্তন করার কারণে সহজেই চুলে জট বাঁধে।

২. ভেজা চুলে ঘুমালে চুল পড়ে। ভেজা চুলে ঘুমালে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। এতে সহজেই চুল পড়ার হার বৃদ্ধি পায়। আর ঘুম থেকে ওঠে ভেজা চুল আঁচড়ালে জটের কারণে স্বাভাবিকের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি চুল পড়ে।

৩. ভেজা চুল ছেড়েই ঘুমাতে হয়। ফলে বালিশের কভারের সঙ্গে ঘষা লেগে চুল ক্ষতিগ্রস্ত হয়। আর চুল তার পূর্বের ও স্বাভাবিক কমলতা হারিয়ে রুক্ষ হয়ে যায়।

৪. ভেজা চুলে ঘুমালে চুলে ছত্রাকের সংক্রমণ হতে পারে, যা পরে পুরো চুলে ছড়িয়ে পড়তে পারে। ভেজা চুল নিয়ে ঘুমালে মাথার ত্বকে ছত্রাকের জন্ম দেখা দিতে পারে, যা পুরো চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৫. ভেজা চুলে ঘুমালে চুলে খুশকির সমস্যাও দেখা দেয়।

৬. ভেজা চুলে ঘুমালে এক ধরনের দুর্গন্ধ টের পাবেন। ভেজা চুলে ঘুমালে সেখানে পানি ও ঘাম জমে দুর্গন্ধ বের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর