মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কখন, কী দিয়ে মুখ ধোয়া ভালো?

প্রতিনিধির নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : October 25, 2024
কখন, কী দিয়ে মুখ ধোয়া ভালো?

প্রত্যেকের ত্বক থেকে স্বাভাবিকভাবেই ‘সিবাম’ বেরিয়ে আসে। ত্বকে ধুলোবালির স্তর পড়ে গেলে সিবাম নিঃসরণ বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে ফুসকুড়ি, ব্রণ কিংবা জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। এজন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা জরুরি। তবে বার বার ত্বক পরিষ্কার করলে ত্বকের ক্ষতিও হতে পারে। কখন, কী দিয়ে ত্বক পরিষ্কার করা ভালো জেনে নিন।

রূপ বিশেষজ্ঞরা বলেন, সারা দিনে দুই বার মুখ ধোয়া প্রয়োজন। সকালে মাইল্ড কোনো ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করা উচিৎ। রাতে ডাবল ক্লেঞ্জ বা ডিপ ক্লিনিং করা প্রয়োজন। রাতে মুখ ভালোভাবে পরিষ্কার না করলে ত্বক ‘রেজুভেনেশন’ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য প্রয়োজন তেলবিহীন ফেসওয়াশ। যাদের ত্বক শুষ্ক তারা ময়েশ্চারাইজারসমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। দিনে দুইবারের বেশি ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। দিনের অন্যান্য সময় মুখ ধোয়ার জন্য পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন।

ভারতীয় রূপচর্চাবিদ কেয়া শেঠ জানান, সাধারণত দিনে দুই-তিন বার মুখ ধুতে বলা হয়। শুধু বাইরে গেলেই মুখ ধুতে হবে তা নয়, ঘরে থাকলেও এই নিয়মে মুখ পরিষ্কার করে নিতে পারেন। তবে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া ঘন ঘন মুখ ধোয়া কিন্তু একেবারেই ঠিক নয়। প্রতিবার মুখ ধোয়ার পরে টোনাও ও ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। মুখ পরিষ্কার রাখার জন্য রাতে পরিষ্কার বালিশে ঘুমানো জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর