বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

নরসিংদী জেলা প্রতিনিধি / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : October 26, 2024
নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী-পুরুষসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকিরা পুরুষ। আমরা বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর