মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অকালে চুল পাকা রোধে কী করবেন

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : October 27, 2024
অকালে চুল পাকা রোধে কী করবেন

চুল একটা নির্দিষ্ট প্রাকৃতিক চক্রের মধ্যে দিয়ে বাড়ে। চুল ঝরে যায়, তার পরে আবার চুল গজায়। কিন্তু একটা বয়সের পর চুলের ‘ফলিকল’গুলো বুড়োটে হয়ে যায় এবং মেলানিন উৎপাদন করা কমিয়ে দেয়, যার ফলে চুল ক্রমে রংহীন হয়ে যায়। কিন্তু অনেকের আবার অকালেই চুল পেকে যায়। এতে তারা মনঃকষ্টে ভোগেন, বিব্রত বোধ করেন।

নানা কারণে অল্প বয়সে চুল পেকে যায়। সাধারণত বংশগত, হরমোনজনিত সমস্যা, মানসিক অবসাদ, ভিটামিনের অভাব হলে চুলে তাড়াতাড়ি পাক ধরে। এছাড়া দূষণ, চুলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণেও চুল পাকতে পারে।

অল্প বয়সে চুল পাকা রোধে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. যে কোনও ধরনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন। মানসিক চাপ চুল পাকা বাড়িয়ে দিতে পারে।

২. শরীরে পুষ্টিগত কোনও অভাব হচ্ছে কি না সেটা দেখুন। কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে।

৩. চুল পাকা সমস্যা কমাতে সাপ্লিমেন্ট ভালো কাজ করে। চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে এ ধরনের সাপ্লিমেন্ট খেতে পারেন।

৪. চুল পাকা রোধে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি ১২, জিঙ্ক, কপার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন।

৫. ধূমপান করলে শরীরে মেলানিন উৎপাদন ব্যাহত হয়। ফলে চুলে পাক ধরা ত্বরান্বিত হয়। তাই ধূমপান থেকে বিরত থাকুন।

৬.চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলে কলপ, রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর