সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইউরিক অ্যাসিড বাড়লে বাদ দেবেন ৩ খাবার

প্রতিনিধির নাম / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : October 28, 2024
ইউরিক অ্যাসিড বাড়লে বাদ দেবেন ৩ খাবার

অতিরিক্ত প্রোটিন বা আমিষ খেলে অথবা অ্যালকোহল বেশি খেলে দেহে পিউরিন নামক নন এসেনসিয়াল এমাইনো অ্যাসিড তৈরি হয়। এই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায়। সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। এটা টক্সিক এলিমেন্ট।

হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ, থাইরয়েডের সমস্যা এবং পিএসএন এর মতো সমস্যাগুলোও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। তবে খাবারের দিকে দিতে হবে বিশেষ নজর-

ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। জেনে নিন কোন ৩টি খাবার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে।

১. লাল মাংস (যেমন গরুর মাংস, খাসির মাংস): লাল মাংসে পিউরিন বেশি থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়ায়। তাই লাল মাংস এড়িয়ে চলুন।

২. সামুদ্রিক খাবার (যেমন চিংড়ি, সারডিন, টুনা): সামুদ্রিক খাবারে পিউরিনের মাত্রা উচ্চ হওয়ার কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে।

৩. ডাল এবং শাকসবজি (যেমন মটরশুঁটি, কচু শাক): কিছু ডালে এবং শাকে পিউরিনের মাত্রা বেশি থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তাই এগুলো কম পরিমাণে খাওয়া উচিৎ।

এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং কম চর্বিযুক্ত খাবার খান, যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর