বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

প্রতিনিধির নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : October 29, 2024
২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই- আগস্ট গণঅভুত্থানে ২৪৫ জন আহতকে প্রায় আড়াই ২ কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সার্জিস আলম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, সোমবার (২৮ অক্টোবর) পর্যন্ত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএমএমইউ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটর), চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ডসহ (সিআরপি) বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহতকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেন, স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও, খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহতদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল; সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি। পাশাপাশি আগামী চারদিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর