মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গোসলের আগে নাভিতে এক ফোঁটা ঘি মাখালে কী হয়?

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : October 30, 2024
গোসলের আগে নাভিতে এক ফোঁটা ঘি মাখালে কী হয়?

নাভি হল শরীরের কেন্দ্রবিন্দু। যার সঙ্গে গোটা শরীরের স্নায়ুতন্ত্রের যোগ রয়েছে। তাই নাভিতে কয়েক ফোঁটা তেল দিলে মাথার চুল থেকে পায়ের নখ— শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপরেই তার প্রভাব পড়ে। কিন্তু অনেকের ধারণা, তেলের বদলে নাভিতে ঘি দিলে সেই কাজ আরও জোরদার হয়।

খাঁটি ঘি নানা ধরনের ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ। খেলে তো পেটের উপকার হয়ই, উপরন্তু নাভিতে কয়েক ফোঁটা ঘি দিলে হজম সংক্রান্ত সমস্যা বশে থাকে। ঘি প্রদাহনাশক হিসাবেও কাজ করে। তাই শরীরে সেই সংক্রান্ত সমস্যাও দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও ঘিয়ের জুড়ি নেই। অনেকে দাবি করেন, রাতে ঘুমোনোর আগে নাভিতে কয়েক ফোঁটা ঘি দিলে স্নায়ুর উত্তেজনা প্রশমিত হয়। ফলে সহজেই দু’চোখের পাতায় ঘুম নেমে আসে। গোসলের আগে নিয়ম করে নাভিতে ঘি দিতে পারলে শুষ্ক ত্বক যেমন পেলব হয়, তেমন চুলও ঝলমল করে ওঠে।

নাভিতে ঘি মাখবেন কী ভাবে?

১. প্রথমে নাভি এবং সেই সংলগ্ন অঞ্চল ভাল করে পরিষ্কার করে নিন। হালকা গরম পানি দিয়ে ধুতে পারলে ভাল হয়।

২. এ বার কয়েক ফোঁটা ঘি নাভিতে দিয়ে দিন। সামান্য গরম করে নিলেও ক্ষতি নেই।

৩. ঘি ত্বক শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অন্তত পক্ষে আধ ঘণ্টা অপেক্ষা করলেই হবে। তারপর গোসল করে নেওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর