বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পাপনের পিএসসহ দুজন গ্রেফতার

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : November 3, 2024
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হোসেন পাপনের পিএসসহ দুই জনকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হোসেন পাপনের পিএসসহ দুই জনকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‌্যাব-১৪ ও র‌্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে পিএস সাখাওয়াত মোল্লা ও আ. হেকিম রায়হানকে গ্রেফতার করে।

রোববার (৩ নভেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন লক্ষ্মীপুর এলাকায় ও বিকেল ৪টার দিকে ভৈরব থানাধীন কমলপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া এবং আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরে আসামিরা গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকেন। আসামিদের গ্রেফতার করতে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে দ্রুত কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় পলাতক থাকা এজাহারনামীয় আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪। পরে র‌্যাব-১ এর সহায়তায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল শনিবার (২ নভেম্বর) বিকেলে ৫টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস সাখাওয়াত মোল্লা ও মামলার আরেক এজাহারনামীয় আসামি আ. হেকিম রায়হানকে গ্রেপ্তার করে। এই মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

আসামিদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর