বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

বলিরেখা কমাতে যেভাবে ব্যবহার করবেন ডিম

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : November 5, 2024
বলিরেখা কমাতে যেভাবে ব্যবহার করবেন ডিম

আয়নার সামনে গিয়ে হঠাৎ দুশ্চিন্তায় পড়ে গেলেন। চোখের নিচে ও কপালের অংশে সূক্ষ্ম বলিরেখার উপস্থিতি দেখা যাচ্ছে। আজকাল ত্রিশ পার হতে না হতেই নানা কারণে ত্বকে বলিরেখা দেখা দেয়। ঘরোয়া যত্নেই এই দুশ্চিন্তা দূর করে ফেলতে পারেন। টানটান ও বলিরেখাহীন ত্বক চাইলে নিয়মিত ব্যবহার করতে পারেন ডিমের প্যাক। ডিমে থাকা প্রোটিন প্রাকৃতিকভাবে ত্বককে কোমল করে। ত্বকের ছিদ্র সঙ্কুচিত করতে ও ত্বকের বাড়তি তেল দূর করতেও ডিমের প্যাক বেশ কার্যকর। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ডিম ব্যবহার করবেন।

  • একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, আধা চা চামচ অলিভ অয়েল, আধা চা চামচ অ্যালোভেরার জেল, ১ চা চামচ দই ও আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • একটি পাত্রে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। পাতলা করে ত্বকে লাগান ডিম। শুকিয়ে ত্বক টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশের সঙ্গে গাজরের রস মেশান। মিশ্রণটি পাতলা করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে দূর হবে ত্বকের বলিরেখা।
  • একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তৈলাক্ত ত্বক হলে কেবল সাদা অংশ নিন ডিমের। ভালো করে ফেটিয়ে অর্ধেকটা লেবুর রস মেশান। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। সামান্য জয়ফল গুঁড়া মেশান। মিশ্রণে টিস্যু ভিজিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ দই মেশান। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করলে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
  • এক চা চামচ মুলতানি মাটি ও ডিমের সাদা অংশ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি পাতলা করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর