বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আমুর আইনজীবীকে মারধর করা হয়নি : পিপি ফারুকী

প্রতিনিধির নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : November 8, 2024
আমুর আইনজীবীকে মারধর করা হয়নি : পিপি ফারুকী

নিজস্ব প্রতিবেদক : 

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিকালে তার পক্ষের আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার আদালত পাড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

আইনজীবী স্বপন রায় চৌধুরীর এ বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন পিপি ওমর ফারুক ফারুকী। সংবাদ সম্মেলেনে তিনি দাবি করেন, স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন। তাঁর পক্ষে আদালতে কোনো ওকালতনামাও নেই।

ওমর ফারুক ফারুকী বলেন, যে আইনজীবী নিজেকে আমির হোসেন আমুর আইনজীবী বলে দাবি করেছেন, তিনি গতকাল মাঝখান থেকে হঠাৎ সামনে চলে আসেন। পরে তিনি (আইনজীবী স্বপন রায় চৌধুরী) বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু তাঁকে দুই পক্ষের কেউই (আমির হোসেনের পক্ষে একাধিক ব্যক্তি আদালতে ওকালতনামা দেন) কিন্তু আইনজীবী হিসেবে ওউন (নিজেদের বলে স্বীকার করা) করেননি। ওদের পক্ষ থেকে টানাটানি শুরু করল। এভাবে একটা টানাহ্যাঁচড়া শুরু হলো। এরপর ধস্তাধস্তি হলো। তিনি চলে যান, সেটা দুই পক্ষ চাইছিল। একপর্যায়ে তাঁকে বের করে দেওয়া হয়। এরপর দুই পক্ষ মিলে মামলার শুনানি শুরু করেন। আমির হোসেন আমুর আইনজীবী শাহিনও বক্তব্য রেখেছেন। ঝালকাঠি থেকে যাঁরা এসেছেন, তাঁরাও বক্তব্য দিয়েছেন। তাঁরা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন।

পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, পরে নিচে এসে তিনি (আইনজীবী স্বপন রায় চৌধুরী) দাবি করলেন, তাঁকে শুনানি করতে দেওয়া হয়নি। কিন্তু তিনি কে? তিনি তো আমির হোসেন আমুর পক্ষে ওকালতনামা দেননি। যাঁরা আমির হোসেন আমুর পক্ষে শুনানি করেছেন, তাঁরা তাঁকে ওউন করেননি। যিনি আসামি, তিনিও তাঁকে ওউন করেননি।

আদালতের পরিবেশ যেন সুষ্ঠু থাকে, সে জন্য চেষ্টা করছেন বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, এই যে একটু ভুল–বোঝাবুঝি হয়েছে, আমরা আসামিপক্ষের আইনজীবীকে কথা বলতে দিইনি। এ কথা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে দেখলাম। কথাটা সঠিক নয়। আসলে যাঁরা আমির হোসেন আমুর আইনজীবী ছিলেন, যাঁরা ওকালতনামা দিয়েছেন, তাঁরা বক্তব্য দিয়েছেন। তাঁরা রিমান্ডের বিপক্ষে কথাও বলেছেন। নিচে গিয়ে তাঁরা ব্রিফও দিয়েছেন।

বৃহস্পতিবার আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি আরও দাবি করেন, ‘দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।’

এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর