বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : November 8, 2024
পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

বন রক্ষা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালু উত্তলন রোধে সরকার বিশেষ নজরদারি রাখবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া বন রক্ষা করতে হবে। বন না থাকলে দেশের সংস্কৃতি থাকবে না।

পাহাড়ের সবার অধিকার ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাহাড়ি বা সীমান্তে বনায়ন সরকার নিতে চাইলে গোষ্ঠীদের অনুমতি নিয়েই কাজ করা হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার। বন নির্ভর জনগোষ্ঠীর ভূমির অধিকার, পানির অধিকার, যাতায়াতের অধিকার, গোচারণের অধিকার এবং বনজ দ্রব্য আহরণের অধিকার আইনগতভাবে নির্ধারণ করা হবে। বনবাসীদের সঙ্গে বন বিভাগের দ্বন্দ্ব নিরসনে কাজ করা হবে। এ লক্ষ্যে সামাজিক বনায়ন বিধিমালার প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে।

উপদেষ্টা বলেন, গারোদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী পরিষদ কাজ শুরু করেছে। মধুপুর বনের বিরোধপূর্ণ সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বনবাসীদের বাইরে রেখে কিছু করা হবে না। বালু দস্যু ও পাথর খেকোদের বিরুদ্ধে ভূমি ও পানি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। সবার অংশগ্রহণের মাধ্যমে বন রক্ষা করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওয়ানগালা গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রতীক। এটি আমাদের সমাজে সম্প্রীতির শক্তি বাড়ায়। ওয়ানগালা প্রকৃতি ও মানবসমাজের সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ফসল কাটার এসময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। আমাদের সবার উচিত পরিবেশ সুরক্ষায় গারোদের মতো প্রাকৃতিক সম্পদের যত্ন নেওয়া।

পরে উপদেষ্টা ওয়ানগালা উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর