মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাতে ঘুমানোর আগে এলাচ খেলে যা ঘটবে শরীরে

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : November 9, 2024
রাতে ঘুমানোর আগে এলাচ খেলে যা ঘটবে শরীরে

সেমাই ফিরনি থেকে শুরু করে মাংস কিংবা বিরিয়ানি—সব রান্নায় এলাচের সরব উপস্থিতি দেখা যায়। এত মিষ্টি ঘ্রাণ রান্নাকে করে তোলে আরও বেশি আকর্ষণীয় ও সুস্বাদু। তবে এই ছোট্ট এই মসলাটি কেবল স্বাদ বাড়াতেই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারি।

সুস্থ থাকতে একেক জন একেকভাবে এলাচ খেয়ে থাকেন। কেউ গোটা এলাচ চিবিয়ে খান। কেউ খান দুধের সঙ্গে মিশিয়ে। তবে এলাচের সর্বোচ্চ উপকারিতা পেতে চাইলে মসলাটি খেতে হবে রাতে ঘুমানোর আগে। কী হবে তাতে? চলুন জেনে নেওয়া যাক-

অনিদ্রা দূর

কাজের চাপ, প্রতিযোগিতা, কর্মব্যস্ততা সব মিলিয়ে মানুষের মানসিক চাপ এতই বেড়ে গেছে যে বেশিরভাগ মানুষই রাতে শান্তিমতো ঘুমাতে পারেন না। আর ঘুমের ঘাটতি প্রভাব ফেলে কাজে ও শরীরে। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে কাজের উৎপাদনশীলতা কমে যায়। বাড়ে মানসিক চাপ। তাই অনিদ্রায় ভুগলে এলাচের ওপর ভরসা রাখতে পারেন।

রাতে ঘুমানোর আগে মুখে দুটি এলাচ রাখুন। ভালো করে চিবিয়ে এরপর হালকা গরম পানি পান করুন। নিয়মিত এমনটা করলে কয়েকদিনের মধ্যেই উপশম হবে অনিদ্রা সমস্যা।

ওজন নিয়ন্ত্রণ

ভুল খাদ্যাভ্যাস, কাজের চাপের কারণে বর্তমানে স্থূলতা খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই ওজন কমানোর উপায় খুঁজছেন বেশিরভাগ মানুষ। এলাচ কিন্তু এক্ষেত্রে সাহায্যকারী বন্ধু হতে পারে। রাতে উষ্ণ পানির সঙ্গে এলাচ খেলে শরীরের বর্ধিত চর্বি কমে। এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ক্যালসিয়াম ইত্যাদি উপকারি উপাদান যা ওজন কমিয়ে স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ওজন কমাতে প্রতি রাতে একটি বা দুটি এলাচ চিবিয়ে তারপর গরম পানি দিয়ে গিলে ফেলুন।

ত্বক ও চুলের জন্য উপকারী

ব্রণ বা ত্বক সংক্রান্ত সমস্যায় ভুগছেন? রাতে ঘুমানোর আগে এলাচ খেলে মিলবে সুফল। শুষ্ক ও ঝরে পড়া চুলের সমস্যা থেকে মুক্তি মেলাতেও কাজ করে মসলাটি। রাতে হালকা গরম পানির সাথে এলাচ খান। এতে ত্বক সংক্রান্ত যাবতীয় সমস্যা কমে যাবে এবং ত্বক হবে উজ্জ্বল। রক্ত শুদ্ধ করতে কাজ করে এলাচ। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়।

মুখের স্বাস্থ্য

নিঃশ্বাসে দুর্গন্ধ বা পাইওরিয়া হলে মানুষ প্রায়শই মুখে এলাচ রেখে চিবিয়ে খায়। এতে কিছু সময়ের জন্য স্বস্তি পাওয়া যায়। কিন্তু এলাচ খাওয়া শেষে আবার সমস্যা ফিরে আসে। মুখের দুর্গন্ধ থেকে একেবারে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পর এলাচের বীজ ভালো করে চিবিয়ে কুসুম গরম পানি দিয়ে গিলে ফেলুন। এতে দাঁত ও মাড়ি সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে এবং দূর হবে নিঃশ্বাসের দুর্গন্ধও।

শক্তিশালী পরিপাকতন্ত্র

কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা বদহজমের মতো পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা থাকলে তা দূর করতেও এলাচ খান। রাতে ঘুমানোর আগে ছোট এলাচ খেলে হজমের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। পেট ব্যথা, খিঁচুনি বা ডায়রিয়ার মতো সমস্যা থেকেও মুক্তি মেলায় এই মসলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর