মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল

প্রতিনিধির নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : November 9, 2024
শীতে ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল

শীতে ত্বকের যত্নে নানা ধরনের নামিদামি বডি লোশন ব্যবহার করে থাকি। কিন্তু তা কি সত্যিই এই সমস্যা রুখতে পারে? অনেকেই এর উত্তর না দিয়ে থাকেন। তাহলে কী করবেন? তবে এ সমস্যার সমাধান দিতে পারে তেল। শীতকালে বডি লোশন ২-৩ বার ব্যবহার করেও ত্বকের সমস্যা মেটাতে পারে না। এমন পরিস্থিতিতে কিছু তেল আপনার সমস্যা মেটাবে। এসব তেল ব্যবহারে ত্বকের শুষ্কতা তো কমবেই, সঙ্গে ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলবে। শুধু তাই নয়, চুলকানির সমস্যাও অনেকটাই কমিয়ে দেবে এসব তেল।

নারকেল তেল

শীতকালে আমাদের ত্বকে নারকেল তেল লাগানো ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে। সঙ্গেই ত্বককে নরম করে তোলে। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো আমাদের ত্বককে নানাধরণের সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে দেয়।

অলিভ ওয়েল

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে গভীর আর্দ্রতা প্রদান করার পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকেও রক্ষা করে। এর ফলে শীতেও আমাদের ত্বকে শুষ্কতার সমস্যা দেখা যায় না।

জোজোবা তেল

জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয়। এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে। এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

বাদাম তেল

বাদাম তেলের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে নরম করে। সঙ্গে জ্বালা ও প্রদাহের মতো সমস্যা কমায়।

তিলের তেল

শীতকালে তিলের তেল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী। এটি ত্বকে উষ্ণতা প্রদান করার সঙ্গে ত্বককে শুষ্ক হতে দেয় না। এটি বিশেষত ড্রাই স্কিনের জন্য বেশি উপকারী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর