মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফেসিয়াল করার পর যেসব কাজ করা যাবে না

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : November 10, 2024
ফেসিয়াল করার পর যেসব কাজ করা যাবে না

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেকে ফেসিয়াল করেন। ফেসিয়ালের পরে ত্বক খুব নরম ও সেনসিটিভ হয়ে যায়। তাই তখন ত্বকের কিছু যত্ন নেওয়া প্রয়োজন হয। কিন্তু অনেকেই আছে যারা ফেসিয়াল করার পর এমন কিছু ভুল করেন যেগুলো ত্বকের লাবণ্য ফেরানোর পরিবর্তে লাবণ্য হারিয়ে ফেকাসে হয়ে যায় মুখের ত্বক। তাই ত্বকের যত্নে ফেসিয়ালের পর কিছু কাজ ভুলেও করা যাবে না।

​স্ক্রাবিং করবেন না

ফেসিয়ালের পর ত্বক খুব সেনসেটিভ হয়ে যায়। তখন ত্বকের লোমকোপ গুলো উন্মক্ত থাকে। এ অবস্থায় আপনি যদি আবার স্ক্রাবিং করতে যান তাহলে ত্বকের কোষ মারাত্মকভাবে ক্ষতি হয়ে যায়। তাই ফেসিয়ালের করার সঙ্গে সঙ্গে না, কিছুদিন পর স্ক্রাবিং করুন।

ভুরু প্লাক করবেন না

ফেসিয়ালের পর ভুরু প্লাক করবেন না। কারণ ফেসিয়ালের পর ত্বকের উপরিভাগ নরম থাকে যার ফলে এই সময় ভ্রু প্লাক করলে ত্বকের প্রদাহ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নতুন কোন প্রডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন

যেহেতু ফেসিয়ালের পর ত্বক খুব সেনসেটিভ হয় তাই নতুন করে কোন বিউটি প্রডাক্ট দিয়ে ত্বকের এক্সপেরিমেন্ট করতে যাবেন না। এতে ত্বকের সেল ডেমেজ হওয়া থেকে শুরু করে নানান সমস্যা দেখা দিতে পারে। ফেসিয়াল করার অন্তত ৪-৫ দিন পর বিউটি প্রডাক্ট ব্যবহার করা ভালো।

ত্বকে ​রোদ লাগাবেন না

ফেসিয়ালের পর রোদে গেলে রোদের অতি বেগুনি রশ্মির প্রভাবে স্কিনের উপরভাগ মারাত্বকভাবে পুড়ে যায়। এর ফলে ত্বকে নানা সমস্যা তৈরি হতে পারে। তাই ফেসিয়ালের পর রোগে যাওয়া ঠিক না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর