শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৮ জনকে পুড়িয়ে হত্যা : সাবেক আইজিপিসহ তিনজন দুই দিনের রিমান্ডে

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : November 11, 2024
৮ জনকে পুড়িয়ে হত্যা : সাবেক আইজিপিসহ তিনজন দুই দিনের রিমান্ডে

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে কুমিল্লা আদালতে হাজির করা হলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি হয়।

এসময় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই আইনজীবী বলেন, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।

তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এই মামলায় সোমবার কুমিল্লা আদালতে ওই ৩ জনকে হাজির করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর