মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাতের ব্যথা বেড়েছে? এসব খাওয়া ছাড়ুন

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : November 11, 2024
বাতের ব্যথা বেড়েছে? এসব খাওয়া ছাড়ুন

আর্থ্রাইটিসের সমস্যা যাদের নিত্যসঙ্গী তাদের হাঁটাহাঁটি করতে হয় বুঝেশুনে। একটু বেশি হাঁটলেই ব্যথায় কাতর হয়ে পড়েন তারা। এই সমস্যা আরও বাড়তে পারে যদি খাদ্যতালিকা থেকে কিছু খাবার বাদ না দেন।

কয়েকটি খাবার জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। আর্থ্রাইটিসের ব্যথা কমাতে কোন খাবারগুলো থেকে দূরে থাকবেন চলুন জেনে নিই-

খাসির মাংস

আর্থ্রাইটিসের সমস্যা থাকলে খাসির মাংস বেশি খাবেন না। কারণ, এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এমন খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে।

ওমেগা ৬ যুক্ত খাবার

আর্থ্রাইটিসের রোগীরা ওমেগা ৬ যুক্ত খাবার যত কম খাবেন, ততই ভালো। সয়াবিন, মাংস, বাদাম, ভুট্টা হাড়ের ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো।

কাঁচা লবণ

স্বাস্থ্যের জন্য কাঁচা লবণ ক্ষতিকর। আর আর্থ্রাইটিস থাকলে এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। কাঁচা লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে। যা আর্থ্রাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করে দিতে পারে।

চিনিযুক্ত খাবার

চিনি মিশ্রিত শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস আর্থ্রাইটিসের রোগীদের জন্য একদমই উপকারী নয়। এছাড়াও ভাজাভুজি, তেল-ঝাল-মসলাদার খাবার একদমই খাওয়া উচিত নয়।

প্রক্রিয়াজাত খাবার

আর্থ্রাইটিস থেকে দূরে থাকতে চাইলে প্রক্রিয়াজাত খাবার ছাড়ুন। চিপস, বার্গার, চিজ, পপ কর্নের মতো খাবারগুলো বাতের ব্যথা আরও বাড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর