বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : November 12, 2024
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ শ্রমিক

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দগ্ধরা হলেন-মো. মিজান, মো. জাহাঙ্গীর আলম, মো. রিপন, মো. সুলতান, মো. শাহজালাল, জয় ও রাজু ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় পাইপ সংযোগের কাজ চলছিল। এ সময় পাইপ জোড়া দেওয়ার জন্য ঝালাইয়ের কাজ করতে গেলে গ্যাসে লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাত শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতা ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর