শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

শরীরচর্চার আগে ও পরে কী খাবেন কী খাবেন না

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : November 12, 2024
শরীরচর্চার আগে ও পরে কী খাবেন কী খাবেন না

অনেকেই শরীর ফিট রাখতে, ওজন কমাতে নিয়মিত ব্যায়াম করেন। শরীর সুস্থ রাখতে ব্যায়াম যেমন জরুরি একইসঙ্গে ব্যায়ামের আগে-পরে নিয়ম অনুযায়ী খাওয়াদাওয়া করাটাও জরুরি।

শরীরচর্চার আগে কী খাবেন

১. টক দই বা ইয়োগার্টের সঙ্গে ফল ও ১ চামচ পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন।

২. মিষ্টি আলু, কলা, পিনাট বাটার দিয়েও একসঙ্গে খেতে পারেন।

৩. ডার্ক চকলেট, ব্ল্যাক কফি খেতে পারেন। এতে অতিরিক্ত শক্তি পাবেন।

৪. ছাতুর শরবত খেতে পারেন। এই শরবত একদিকে যেমন পুষ্টি, শক্তি দেবে, তেমন পেট ভরাও থাকবে অনেকক্ষণ।

৫. নানা ধরনের বাদাম, ড্রাই ফ্রুটসও অল্প খেতে পারেন।

শরীরচর্চার মাঝে কী খাবেন

ফিটনেস প্রশিক্ষকদের মতে, ব্যায়ামের মাঝে পানি ছাড়া আর কিছু না খাওয়াই ভালো। অনেকেই শারীরচর্চার মাঝে ব্ল্যাক কফি খান। তবে ঘাম ঝরানোর সময়ে ক্যাফেন শরীরের জন্য ক্ষতিকর।

শরীরচর্চার পর কী খাবেন

১. ওটস, কলা, পিনাট বাটার, কাঠবাদাম মিশিয়ে খেতে পারেন।

২. পালং শাক, বিটরুট বা মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া যেতে পারে। সঙ্গে রাখুন সবজি, চিকেন বা মাছ বা ডিম।

৩. ঘরোয়া খাবারের মধ্যে চিঁড়ের পোলাও, সুজি বা সবজি খিচুড়ি খেতে পারেন। বয়স্ক ও ডায়াবেটিস রোগীরা মুড়ি খাবেন না।

ফিটনেস প্রশিক্ষকরা বলছেন, ভরা পেটে ব্যায়াম করা শরীরের পক্ষে ক্ষতিকর। শারীরচর্চা করার অন্তত এক-দু’ঘণ্টা আগে খেয়ে নিন। আবার ব্যায়ামের অন্তত আধ ঘণ্টা পরে খান। সকালের দিকে খালি পেটেও ব্যায়াম করতে পারেন। তবে ব্যায়ামের পরে সলিড খাবার খাওয়ার আগে ডিটক্স ওয়াটার খেতে হবে। এক গ্লাস পানিতে দারুচিনি, কাঁচা হলুদ, গোটা জিরা, চিয়া সিডস ও আপেল ফুটিয়ে নিলেই পাবেন ডিটক্স ওয়াটার। তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর