মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোষ্ঠকাঠিন্য ও পেটের পীড়ায় ভুগছেন? এক শাকেই সমাধান

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : November 14, 2024
কোষ্ঠকাঠিন্য ও পেটের পীড়ায় ভুগছেন? এক শাকেই সমাধান

শীতকালে অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। বদহজম, গ্যাস, প্রদাহ জনিত সমস্যাগুলো বাসা বাঁধে। পালংশাক খেলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ আপনি কি নিয়মিত গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন? সে ক্ষেত্রে রোজ খাওয়া শুরু করুন পালংশাক। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার।

আর এই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ফেরায়। যার ফলে খাবার হজম হতে সময় লাগে না। এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে বশে রাখার কাজেও সেরার সেরা ভূমিকা পালন করে পালংশাক। তাই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই পালংশাক রাখুন।

চোখের বন্ধু পালংশাক

এই পালংশাকে রয়েছে লিউটিন ও জিয়াজ্যানথিন নামক দুটি অ্যান্টি-অক্সিডেন্ট। আর এই দুটি অ্যান্টি-অক্সিডেন্ট চোখের হাল ফেরাতে সাহায্য করে। কমে এই অঙ্গের প্রদাহ। শুধু তাই নয়, এই শাকে উপস্থিত বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এমনকি সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও এই অঙ্গকে বাঁচায়।

অন্যদিকে একটি গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত আধা কাপ পালংশাক খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত চোখের সমস্যার ফাঁদও এড়িয়ে চলা যায়। তাই নিয়মিতই পালংশাকে নজর দিন।

পালংশাক ভালো করে সিদ্ধ করে খেতে হবে। এই শাক অত্যন্ত উপকারী। তবে তা ঠিকভাবে রান্না করা জরুরি। এ ক্ষেত্রে প্রথমে শাক কিনে তা বেছে নিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এর পর সিদ্ধ করে রেঁধে নিন। ব্যস, তা হলেই অনায়াসে চোখের হাল ফেরাতে পারবেন।

আর শুধু চোখের হাল ফেরানোই নয়, এর পাশাপাশি আরও একাধিক উপকার করে পালংশাক। রক্ত তৈরিতে সাহায্য করে এই শাক। এই শাক নিয়মিত খেলে রক্ত তৈরি হয় খুব দ্রুতগতিতে।

কারণ এতে রয়েছে আয়রনের ভাণ্ডার। আর এই খনিজ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। যার ফলে অ্যানিমিয়ার মতো জটিল একটি অসুখ প্রতিরোধ করা যায়। শুধু তাই নয়, যারা ইতোমধ্যে এই অসুখে ভুগছেন, তারাও সমস্যা থেকে সেরে উঠতে ভরসা রাখতে পারেন পালং শাকের ওপর। তাতেই সমস্যাকে কাবু করে ফেলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর