মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রণের সমস্যা দূর করে কাঁচা পেঁপে

প্রতিনিধির নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
ব্রণের সমস্যা দূর করে কাঁচা পেঁপে

পেঁপে কাঁচা হোক বা পাকা, সব রকমভাবেই আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীর সুস্থ রাখা থেকে শুরু করে ত্বকের নানা সমস্যা দূর করে কাঁচা পেঁপে। বিশেষজ্ঞদের মতে, মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে কাঁচা পেঁপে। তাই সহজেই শরীর থেকে টক্সিক বের হয়ে যায়। চলুন জেনে নিই কাঁচা পেঁপে কীভাবে ত্বকের ব্রণের সমস্যা দূর করে।

কাঁচা পেঁপে ত্বকের মৃত কোষ দূর করতে পারে। আর এতে থাকা ফাইবার আমাদের শরীরের ভেতরেও পরিষ্কার করে। তাই এটি খেলে ব্রণ ও ত্বকের নানা সমস্যা দূর করতে অনেক ভালো কাজ করে।

পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেক সময় কোষ্ঠকাঠিন্য থেকে ত্বকে ব্রণের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে খাদ্যতালিকায় পেঁপে রাখতে পারেন। এতে ব্রণ হওয়ার ঝুঁকি কমে।

কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাকনালির যত পুরোনো নোংরা জমা হয়ে থাকে তা পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর।

হজমের সমস্যাতেও কাঁচা পেঁপে উপকারী। পেঁপেতে থাকা প্যাপেইন বিপাকহার বাড়িয়ে তোলে। তাই হজম সংক্রান্ত সমস্যায় পেঁপে ওষুধের মতো কাজ করে।

কাঁচা সবুজ পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি এনজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে।

পেঁপেতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয় না। ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর