মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গ্রিন টি খেলেও বাড়তে পারে ওজন, এসব ভুল করছেন না তো?

প্রতিনিধির নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : November 16, 2024
গ্রিন টি খেলেও বাড়তে পারে ওজন, এসব ভুল করছেন না তো?

নিজেকে ফিট রাখতে সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই। যারা ওজন কমানোর মিশনে আছেন তাদের অনেকেই গ্রিন টি পান করে থাকেন। তবে উপকারি এই পানীয়টি খেতে হবে কিছু নির্দিষ্ট নিয়মে। নয়তো গ্রিন টি পান করে উল্টো বাড়বে ওজন।

গ্রিন টি পানে কোন ভুলগুলো সাধারণত মানুষ করে থাকে? কীভাবেই বা এই পানীয়টি গ্রহণ করা উচিত? চলুন জেনে নিই বিস্তারিত-

গ্রিন টি’র সঙ্গে মেশান এসব

রোজকার গ্রিন টি’র সঙ্গে দারচিনির গুঁড়ো মেশান। মেদ ঝরাতে গ্রিন টি আর দারচিনির গুঁড়োর চেয়ে ভালো জুটি কমই আছে। চাইলে গ্রিন টিতে মেশাতে পারেন কয়েক ফোঁটা পুদিনা পাতার রস। প্রথমদিকে গ্রিন টি খেতে অস্বস্তি লাগলে লিকার চায়েও পুদিনার রস মিশিয়ে খেতে পারবেন। গ্রিন টি’র সঙ্গে লেবুর রস ও আদা মেশাতে পারেন। দিনে ২-৩ বার এই চা পান করুন। ছাড়ুন দুধ চা।

গ্রিন টি খান কিন্তু তার সঙ্গে চিনি মেশান? ওজন কমাতে চাইলে এই অভ্যাস আজই ছাড়ুন। চিনি ছাড়া গ্রিন টি পান করুন। প্রয়োজন অল্প একটু মধু মিশিয়ে খান।

চায়ের সঙ্গে এসব খাওয়া চলবে না

অনেকে গ্রিন টি’র সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই ভুলেই ওজন কমার বদলে বেড়ে যায়। গ্রিন টি’র সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন।

খালি পেটে খাচ্ছেন না তো?

সকালে উঠে খালি পেটেই গ্রিন টি খাচ্ছেন? এই ভুল করা চলবে না। খালি পেটে চা খেলে দেখা দিতে পারে হজমজনিত নানা সমস্যা। তাই খালি পেটে গ্রিন টি না খেলে হালকা কিছু খাওয়ার পর খাওয়া ভালো।

ঘুমানোর আগে চা নয়

ঘুমের বেশ কয়েক ঘণ্টা আগেই চা খাওয়া বন্ধ করতে হবে। সবচেয়ে ভালো হয় সন্ধ্যার পর আর চা না খেলে। ঘুমের আগে চা পান করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর ঘুমের অভাবে দেখা দিতে পারে হজমের সমস্যা। তাই সন্ধ্যার আগেই চা পান পর্ব সেরে ফেলুন।

গ্রিন টি স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। তবে তা সঠিক নিয়মে পান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর