মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব পানীয় ইউরিক অ্যাসিড বাড়ায়

প্রতিনিধির নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : November 16, 2024
যেসব পানীয় ইউরিক অ্যাসিড বাড়ায়

ইউরিক অ্যাসিড স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে বিপদ। অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীরের ছোট ছোট গাঁটে ক্রিস্টাল আকারে জমতে থাকে। এতে জয়েন্টে জয়েন্টে তীব্র ব্যথা শুরু হয়। গাঁট ফুলে যায়। পায়ের বুড়ো আঙুলের গাঁটেই সাধারণত এ সমস্যা বেশি হয়ে থাকে। তখন বেশ অস্বস্তি ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তবে, কিছু নিয়ম মেনে চললে ইউরিক অ্যাসিড স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। তাই বিশেষজ্ঞরা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের পরামর্শ দেন। এজন্য কিছু পরিচিত পানীয়ের থেকে দূরে থাকা জরুরি।

কোল্ড ড্রিংকসকে ‘না’
আপনি যদি নিয়মিত কোল্ড ড্রিংস খান, তাহলে আজ থেকে সাবধান হোন। নয়তো ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে। এই পানীয়ে রয়েছে ভরপুর ফ্রুকটোজ। আর এই উপাদান পিউরিন হিসাবে ভেঙে যায়। যার ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তাই ভুলেও প্রতিদিন কোল্ড ড্রিংকস খাবেন না।

অরেঞ্জ জুসেও রয়েছে বিপদ

কমলালেবুর জুস অত্যন্ত উপকারী হলেও, এই পানীয়ে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজে। এতে একাধিক জরুরি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এমনিতে তাজা কমলালেবুর জুস খাওয়া উপকারী। তবে ভুলেও বাজারচলতি অরেঞ্জ জুস কিনে খাবেন না। এতে মেশানো থাকে কৃত্রিম সুগার ও ফ্রুকটোজ যা ইউরিক অ্যাসিড বাড়ায়। তাই এই সমস্যায় ভুক্তভোগীর বাজার থেকে কেনা জুস এড়িয়ে চলুন।

বাদ দিন এনার্জি ড্রিংকসও

অনেকে ভাবেন, এনার্জি ড্রিংকস খাওয়া বুঝি শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে বিষয়টা একবারেই তেমন নয়। এই ধরনের পানীয়ে এমন কিছু উপাদান মেশানো থাকে যা ইউরিক অ্যাসিড লেভেল বাড়ানোর ক্ষমতা রাখে। তাই ভুলেও প্রতিদিন এনার্জি ড্রিংকস খাবেন না। এতে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়বে।

মদ খেলেই বিপদ

অনেকেই নিত্যদিন মদ খান। আর এ কারণে তাদের ইউরিক অ্যাসিড লেভেল অনেকটা বেড়ে যায়। কারণ, মদে রয়েছে পিউরিন নামক একটি উপাদান। এ উপাদান গাউটের সমস্যা বাড়ায়। বিশেষত, বিয়ার খেলে সমস্যা হয় বেশি। তাই ইউরিক অ্যাসিড বেশি থাকলে মদ, বিয়ার খাওয়া যাবে না।

ইউরিক অ্যাসিডের সমস্যা কমাতে কী খাবেন

ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতে প্রতিদিন অন্ততপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে। এতে মূত্রের মাধ্যমে কিছুটা ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যাবে। এর পাশাপাশি প্রতিদিন এক গ্লাস পানিতে একটি পাতিলেবুর রস মিশিয়েও পান করতে পারেন। এতে দেহে ভিটামিন ডি-এর ঘাটতি মিটবে। ভিটামিন ডি ইউরিক অ্যাসিড কমাতে ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর