মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

উজ্জ্বল ত্বকের জন্য যেভাবে ব্যবহার করবেন আলু

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : November 17, 2024
উজ্জ্বল ত্বকের জন্য যেভাবে ব্যবহার করবেন আলু

প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ আলু ত্বকের যত্নে অতুলনীয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আলুতে যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। আলুতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং তাই ব্রণের সমস্যা কমে। পটাসিয়াম সমৃদ্ধ আলু সেবামের উৎপাদন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে আলু ব্যবহার করবেন।

আলু এবং শসা

শসার সাথে মিশ্রিত আলু চোখের চারপাশের কালো দাগ এবং ফোলাভাব কমাতে দুর্দান্ত। শসা শীতল প্রভাব নিয়ে আসে ত্বকে যা চোখের নীচে ফোলাভাব কমাতে সাহায্য করে। আলুতে শক্তিশালী এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের নীচের অংশকে উজ্জ্বল করে। এই ফেসপ্যাকটি ক্লান্ত চোখকেও প্রশান্তি দেয়। আলু এবং শসা একসঙ্গে ব্লেন্ড করে চোখের নিচে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

আলু এবং ওটমিল

এই প্যাকটি এক্সফোলিয়েশনে সাহায্য করে। কারণ ওটমিল একটি মৃদু এক্সফোলিয়েন্ট এবং সমস্ত মৃত ত্বকের কোষ সরিয়ে দেয়। আলু খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ যা আমাদের ত্বককে মসৃণ করে এবং পুষ্টি জোগায়। ত্বকের টেক্সচারের উন্নতি করে এই প্যাক। আলুর পেস্টের সঙ্গে ওটমিল মিশিয়ে আলতো করে ঘষুন ত্বকে। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।

আলু এবং হলুদ

আপনি যদি ব্রণ এবং ব্রণের দাগ কমাতে চান তবে হলুদের সাথে আলু মিশিয়ে নিন। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ এবং প্রদাহের সমস্যা কমায়। অন্যদিকে আলু ত্বককে উজ্জ্বল করে এবং সামগ্রিক দাগ কমায়, ত্বকের গঠন উন্নত করে এবং ব্রণের দাগ দূর করে। আলু পেস্ট করে কাঁচা হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগাবন। চাইলে বাটা হলুদও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আলু এবং লেবু

উজ্জ্বল ত্বক পেতে চাইলে এই প্যাক ব্যবহার করতে পারেন। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে যা কালো দাগ হালকা করে। আলুর রস ভিটামিন সি সমৃদ্ধ যা সার্বিকভাবে ত্বক করে উজ্জ্বল ও মসৃণ। এই মাস্কটি মৃত ত্বকের কোষ এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

আলু এবং মধু

ত্বক ময়শ্চারাইজ করে আলু এবং মধুর প্যাক। ত্বকের আর্দ্রতাও ধরে রাখে এই প্যাক। আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ রয়েছে এবং এটি নিস্তেজ এবং শুষ্ক ত্বকে প্রাণ ফেরায়। আলুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর