মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কিশমিশ-মনাক্কায় যত উপকার

প্রতিনিধির নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : November 22, 2024
কিশমিশ-মনাক্কায় যত উপকার

আপনি কিশমিশ খেলে যে পুষ্টি পাবেন, মনাক্কাতে সেই পুষ্টিগুণ পাবেন না। ফ্রিজে মনাক্কা থাকলেও কিশমিশের বদলে পায়েসে তা দেওয়া যায় না। কিন্তু ডিটক্স পানীয় হিসাবে আবার মনাক্কা ভেজানো পানি ভালো। কিনতে গেলে দামের দিক থেকেও বিস্তর ফারাক রয়েছে কিশমিশ আর মনাক্কাতে।

পুষ্টিবিদরা বলছেন, সোনালি হলুদ রঙের কিশমিশ আর মিশকালো রঙের মনাক্কা— দুটিই কিশমিশ কিন্তু দুটিই আঙুর থেকে তৈরি। তবে প্রজাতি আলাদা। কিশমিশে সাধারণত বীজ থাকে না। কিন্তু মনাক্কায় বীজ থাকে। কিশমিশ মিষ্টি হলেও মনাক্কা খেতে টক-মিষ্টির মিশ্রিণ।

আপনি কিশমিশ খেলে যে উপকার পাবেন—

১. কিশমিশে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। শরীরে থাকা ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে এ উপাদানটি।

২. কিশমিশে প্রাকৃতিক শর্করা যেমন রয়েছে, তেমনি ফাইবারও আছে যথেষ্ট পরিমাণে। শরীরচর্চা করার আগে বা পরে শক্তির জোগান দিতে পারে এ খাবার।

৩. কিশমিশ পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখতে পারে । আবার উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা-ও নিয়ন্ত্রণে রাখে।

মনাক্কা খেলে যে উপকার পাবেন—

১. মনাক্কা আবার শিশু ও নারীর জন্য বিশেষভাবে জরুরি। কারণ এতে আয়রনের পরিমাণ অনেকটাই বেশি। রক্তাল্পতা, দুর্বলতা কিংবা ক্লান্তি দূর করতে সাহায্য করে মনাক্কা।

২. কিশমিশের তুলনায় মনাক্কায় ফাইবারের পরিমাণও বেশি, যা কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। অন্ত্রে ভালো ব্যাক্টেরিয়ার পরিমাণ বৃদ্ধি করতেও সাহায্য করে।

৩. হার্টের জন্য ভালো মনাক্কা। কিশমিশের মতোই পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ মনাক্কা। তবে এসব উপাদানের পরিমাণ মনাক্কায় অনেকটাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর